
ইউরোপের দেশ লিথুনিয়ায় এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার চালিয়ে এক কেজি পরিমাণ নখ, স্ক্রু ও ছুরি বের করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যালকোহল ছাড়তে ওই ব্যক্তি নখ, স্ক্রু ও ছুরি খেতেন। পরে পেটে ব্যথা হলে তাঁকে ক্লেপেদা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
লিথুনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এলআরটির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির পেটে কিছু পদার্থ ছিল ৪ ইঞ্চি লম্বা।
শল্য-চিকিৎসক সারুনাস দাইলিদেনাস এটিকে ব্যতিক্রম ঘটনা বলে আখ্যায়িত করেছেন। ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ক্লেপেদা বিশ্ববিদ্যালয় হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
২ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
৩ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
৪ ঘণ্টা আগে