ব্রিটিশ-সুইস ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে, তাদের তৈরি কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বিশ্লেষকেরা বলছেন, কোম্পানিটির এই স্বীকারোক্তির ফলে প্রতিষ্ঠানটিকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-১৯ এর টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন ডজনখানেক ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন দুই সন্তানের জনক জেমি স্কট। ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়, যা তাঁর মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি করে, যার ফলে তাঁর স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে।
অ্যাস্ট্রাজেনেকা গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে স্বীকার করেছে যে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে ‘খুব বিরল টিটিএস’ এর ঘটনা ঘটতে পারে। টিটিএসের পূর্ণ রূপ হলো থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। যার ফলে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়।
সব মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা ক্ষতিপূরণ হিসেবে মোট ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। আইনজীবীরা বলছেন, সংখ্যা ছোট হলেও এই টিকা ভুক্তভোগীদের পরিবারের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে।
এর আগে, ২০২৩ সালের মে মাসে স্কটের আইনজীবীর কাছে পাঠানো এক মেইলে অ্যাস্ট্রাজেনেকা বলেছিল, ‘আমরা স্বীকার করি না যে, জেনেরিক লেভেলে এই টিকার কারণে টিটিএস-এর ঘটনা ঘটেছে।’ কিন্তু গত ফেব্রুয়ারিতে হাইকোর্টে জমা দেওয়া নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলে, ‘আমরা এটি স্বীকার করছি যে, অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে খুব বিরল ক্ষেত্রে টিটিএস-এর মতো ঘটনা ঘটাতে পারে।’
অ্যাস্ট্রাজেনেকা নথিতে আরও উল্লেখ করে, ‘এ ছাড়া, অ্যাস্ট্রাজেনেকা টিকা (বা যেকোনো টিকা) না দিলেও থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের ঘটনা ঘটতে পারে। কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটা ঘটার কারণ জানার বিষয়টি বিশেষজ্ঞদের বিবেচনার দাবি রাখে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনই ‘হাল ছেড়ে দেবে কি না’ তিনি জানেন না। তবে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরান ‘খুব বাজে অবস্থার’ মধ্যে রয়েছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
২৫ মিনিট আগে
উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে মুকুট পরেছেন ৫৬ বছর বয়সী এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ পাঠ ও উপস্থাপক হিসেবে কাজ করা কিজানাঙ্গোমা এখন ‘রাজা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নেয়াবোঙ্গো ১ম’ নামে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে
৪৩ মিনিট আগে
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন ফাতিমা জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পাওয়ার পর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর পরিদর্শনের সময় নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার বিতর্কিত নির্দেশনার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
২ ঘণ্টা আগে