
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনই ‘হাল ছেড়ে দেবে কি না’ তিনি জানেন না। তবে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরান ‘খুব বাজে অবস্থার’ মধ্যে রয়েছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম আশারক আল–আওসাতের খবরে বলা হয়েছে, সাংবাদিকদের ট্রাম্প বলেন—‘আমি জানি না তারা এখনো হাল ছেড়ে দেবে কি না, তবে তারা হাল ছেড়ে দেবে।’ তিনি আরও বলেন, ‘তারা খুব বাজে অবস্থার মধ্যে আছে।’
যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতির প্রধান আর্থিক ভরসা, অর্থাৎ তেল রপ্তানি, কার্যত সংকুচিত করে দিয়েছে। যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির কারণে ইরানিদের দৈনন্দিন জীবনও আরও কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, মার্কিন চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না।
যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়াও ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ইস্যু হয়ে উঠেছে, বিশেষ করে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে।
এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর অবরোধ তৈরি হয়েছে। সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালায়। এরপর থেকে ট্রাম্প ইরান যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
১৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রযুক্তি হাব বলে পরিচিত সিলিকন ভ্যালিতে যৌন নিপীড়নকারীদের নামের কথিত এক গোপন স্প্রেডশিটে ‘শতাধিক’ ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, তালিকায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে
২০ মিনিট আগে
উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে মুকুট পরেছেন ৫৬ বছর বয়সী এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ পাঠ ও উপস্থাপক হিসেবে কাজ করা কিজানাঙ্গোমা এখন ‘রাজা এডওয়ার্ড রুকিডি কিজানাঙ্গোমা নেয়াবোঙ্গো ১ম’ নামে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে
২ ঘণ্টা আগে
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন ফাতিমা জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পাওয়ার পর রাজা ষষ্ঠ মোহাম্মদ তাঁকে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে