
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এ ঘটনায় ইরানের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, তবে তেহরান অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন—নতুন এক হুমকির পর দূরপাল্লার বোমারু বিমানগুলোকে যুক্তরাষ্ট্রে নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর কয়েক দিন আগে ব্রিটিশ সরকার একটি কথিত ইরানি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। ওই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের সেই বিমানঘাঁটিতে হামলা চালানো, যেখানে বিমানগুলো মোতায়েন করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সব বোমারু বিমান আবার যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে।’ তবে বিমানগুলো কেন সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।’
সর্বশেষ হুমকি সম্পর্কে অবগত ওই সূত্র ঘটনাটিকে ‘বাস্তব পরিস্থিতিতে ঘটে যাওয়া একটি ঘটনা’ (রিয়েল ওয়ার্ল্ড ইনসিডেন্ট) বলে বর্ণনা করেছে। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বোমারু বিমানগুলোকে অন্য কোনো আঞ্চলিক ঘাঁটিতে পাঠানোর পরিবর্তে নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া অস্বাভাবিক ঘটনা।
ফেয়ারফোর্ডে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান মোতায়েনের জন্য ব্যবহার করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের গ্লোবাল স্ট্রাইক কমান্ডেরও একটি কার্যক্রম পরিচালনাকেন্দ্র। দূরপাল্লার হামলা পরিচালনার দায়িত্ব এই কমান্ডের। বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কথিত ষড়যন্ত্রের তদন্ত চলছে। গত ২৭ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশ বিমানঘাঁটির কাছ থেকে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে।
ওই পাঁচজনের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তাঁরা সবাই ব্রিটিশ নাগরিক, তাঁদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে এবং তাঁরা লন্ডন এলাকার বাসিন্দা। অল্প সময়ের মধ্যেই তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ নিশ্চিত করে, ঘটনাস্থলে থাকা তিনটি ভ্যানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এদিকে, ইরান এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তেহরান অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি লন্ডনকে তেহরানের প্রতি তাঁদের কথিত ‘অনুপযুক্ত দৃষ্টিভঙ্গি’ পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
৩৪ মিনিট আগে
ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং হুতিদের অবসান ঘটাতে পূর্ণাঙ্গ সামরিক অভিযান তথা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। একই সময়ে সৌদি আরব এ উদ্যোগে কূটনৈতিক ভূমিকা রাখছে।
১ ঘণ্টা আগে
পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
১০ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
১০ ঘণ্টা আগে