
দুই বছরের শিশু সন্তান ব্রনসন ব্যাটার্সবিকে নিয়ে বাড়িতে একা থাকতেন ৬০ বছর বয়সী কেনেথ। একদিন হার্ট অ্যাটাকে একা ঘরে মারা যান বাবা কেনেথ। এতে খাবার না পেয়ে ক্ষুধা ও তৃষ্ণায় মারা গেছে শিশুটিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত ৯ জানুয়ারি লিঙ্কনশায়ারে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ দুজনকে গত ২৬ ডিসেম্বর সর্বশেষ দেখা গিয়েছিল। এর দুই সপ্তাহ আগে কেনেথ হার্ট অ্যাটাক করেছিলেন।
ধারণা করা হচ্ছে, ২৯ ডিসেম্বর আবারও হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তার। বাড়িতে অন্য কেউ না থাকায় শিশু ব্রনসন ব্যাটার্সবি একাকী হয়ে যায়। তাঁকে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ না থাকায়—অনাহারে তার মৃত্যু হয়েছে।
লিঙ্কনশায়ার কাউন্টি কাউন্সিল এই শিশুর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে।
এই শিশুটি অরক্ষিত থাকায় প্রতি মাসে একবার শিশু পরিষেবা সংস্থার কর্মীরা তাকে দেখে যেতেন। তারই অংশ হিসেবে গত ২ জানুয়ারি এক সমাজকর্মী শিশুটির বাড়িতে যান। এর আগে ২৭ ডিসেম্বর তার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ২ জানুয়ারি বাড়িতে আসলেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি অন্যান্য জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করেন—যেখানে শিশুটি থাকতে পারে। এরপর দুই দিন পর তিনি আবারও শিশুটির খোঁজে বাড়িতে আসেন; তখনো কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে অবহিত করেন।
কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে ওই বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে ঘরে ঢুকে তিনি দেখতে পান বাবার পাশে শিশুটি মৃত অবস্থায় পড়ে আছে। খাবার ও পানি না পাওয়ায় তার শরীর কুঁকড়ে গিয়েছিল।
শিশুটির মা জানিয়েছেন, বড়দিনের আগে নিজ সন্তানের সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর আর তাদের দেখেননি তিনি। শিশুটির বাবার সঙ্গে ঝামেলা থাকায় তিনি আলাদা থাকতেন।
লিঙ্কনশায়ার পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘পুলিশ গত ৯ জানুয়ারি বেলা ৩টা ২৫ মিনিটে স্কেগনেসের এই ঘটনার বিষয়ে অবগত হয়। ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং এই মৃত্যুকে সন্দেহজনক হিসাবে বিবেচনা করা হচ্ছে না। এরপরেও জড়িত সংস্থাগুলোর কার্যকলাপ বিশ্লেষণ করা হবে। এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
৩ ঘণ্টা আগে
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে।
৭ ঘণ্টা আগে