
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পাশাপাশি লড়তে মস্কো উত্তর কোরিয়া থেকে আরও ৩০ হাজার অতিরিক্ত সেনা আনার পরিকল্পনা করছে। গত শনিবার রাতে দেওয়া নিয়মিত ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই দাবি করেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সহযোগিতার বিষয়টি লক্ষ্য করছি। রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ৩০ হাজার সেনা পেতে চায়। গত জুন মাস থেকেই তাদের অভ্যর্থনা জানাতে রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে প্রস্তুতি চলছে।’
বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০২৪ সালে মস্কোর সঙ্গে স্বাক্ষরিত এক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পিয়ংইয়ং ইতোমধ্যেই রাশিয়ার সীমান্ত সংলগ্ন কুরস্ক অঞ্চলে প্রায় ১২ হাজার সেনা পাঠিয়েছে।
চার বছর ধরে চলা এই যুদ্ধের পুরোটা সময় জুড়েই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য উত্তর কোরিয়ার ওপর নির্ভরতা ক্রমাগত বাড়িয়েছেন। এখন উত্তর কোরিয়ার সেনা নিয়ে আসার কারণে এমন আশঙ্কা তৈরি হচ্ছে যে, মস্কো হয়তো কিম জং উন শাসিত পিয়ংইয়ংয়ের কাছে নিজের সামরিক প্রযুক্তি ও কৌশল হস্তান্তর করছে।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়া উত্তর কোরিয়াকে শেখাচ্ছে কীভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, কীভাবে তাদের অস্ত্র উন্নত করতে হয় এবং বাস্তব যুদ্ধে সেগুলোর ব্যবহারের অভিজ্ঞতা অর্জনে সাহায্য করছে।’ তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এশিয়ার যে দেশগুলো রয়েছে, তারা সবাই এর ফলে হুমকির মুখে পড়ছে। আমরা এই পদক্ষেপের মোকাবিলা করব।’
এদিকে, ইউক্রেন সীমান্ত সংলগ্ন ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সামরিক বাহিনী গত তিন দিনে টানা তৃতীয় কোনো ড্রোন গুলি করে নামানোর পর গতকাল দেশটির প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাদু মিরুতা ফেসবুকে জানান, দেশটির আকাশসীমায় ঢুকে পড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় কৃষ্ণসাগরের ওপরে একটি ড্রোন গুলি করে নামায় রোমানিয়ার একটি এফ-১৬ যুদ্ধবিমান।
অন্যদিতে চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক মানুষের প্রাণহানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। গতকাল মস্কো-দখলকৃত এলাকা ও রাশিয়ার এক সীমান্ত গ্রামে ইউক্রেনীয় হামলায় ছয়জন নিহত হয়েছেন। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলে এক আবাসিক ভবনে রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন।
পূর্ব ইউক্রেনের মস্কো-নিয়ন্ত্রিত গরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে চারজন নিহত হয়েছেন বলে সেখানকার রুশ দখলদার কর্তৃপক্ষ জানিয়েছে। আর অধিকৃত খেরসন অঞ্চলে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেন।
পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে দিনের বেলা চালানো এক রুশ ড্রোন হামলায় একজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন, যাঁদের চিকিৎসা প্রয়োজন হয়েছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে একটি গ্লাইড বোমা হামলায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনঃউন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে চলা সাত মাসব্যাপী বিস্তৃত যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি নতুন কূটনৈতিক প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাবটি হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১৩ ঘণ্টা আগে