ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা দিতে দেশটিতে ট্যাংক ও পদাতিক যুদ্ধযান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। স্থানীয় সময় মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
চেক প্রজাতন্ত্রের সম্প্রচারমাধ্যম চেক টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে পাঁচটি ট্যাংক ও পাঁচটি পদাতিক যুদ্ধযান ইউক্রেনের দিকের রওনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে বিষয়টি জানা গেছে।
চেক প্রজাতন্ত্রের পার্লামেন্টের নিম্ন কক্ষের ইউরোপ বিষয়ক কমিটির প্রধান আন্দ্রে বেনেসিক রয়টার্সকে জানিয়েছেন, তিনি তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন। তবে চেক প্রতিরক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।
চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী জন সেরনোচোয়া পার্লামেন্টে বলেছেন, তিনি ইউক্রেনে চেক সহায়তার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করবেন না। তিনি বলেছেন, ‘আমি শুধু আপনাদের আশ্বস্ত করব যে—চেক প্রজাতন্ত্র ইউক্রেনকে যতটা সম্ভব সাহায্য করছে এবং হালকা এবং ভারী উভয় ধরনের সামরিক সরঞ্জাম (সরবরাহ) দিয়ে সাহায্য করতে থাকবে।’
এদিকে, চে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, চেক প্রজাতন্ত্র গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে প্রায় ৪৫ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা পাঠিয়েছে। তবে ওই মুখপাত্র আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৫ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৫ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৬ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৮ ঘণ্টা আগে