বিপুল পরিমাণ স্বাদু পানির মাছ মারা যাওয়ায় গ্রিসের প্রধান বন্দর শহর ভেলোসে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত ৩১ আগস্ট এই পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন।
গ্রিসের প্রধান বার্তা সংস্থা জানিয়েছে, গত বছর গ্রিসের থেসালি অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই ঘটনারই জের ধরে স্বাদু পানির মাছগুলো মারা গেছে। থেসালি অঞ্চলেই ভেলোস বন্দরটি অবস্থিত। গত বছর ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল এই বন্দর নগরী।
এ বিষয়ে ডয়চে ভেলে জানিয়েছে, গত বছরের থেসালি অঞ্চলে ২০ হাজার হেক্টরের বেশি জমি প্লাবিত হয়েছিল। অতীতে এই থেসালিতে একটি মিঠে পানির হ্রদ ছিল। ম্যালেরিয়ার সংক্রমণ ঠেকাতে ১৯৬২ সালে এই হ্রদের পানি সম্পূর্ণ সেচে ফেলা হয়েছিল। কিন্তু বন্যায় এই হ্রদটিও ভেসে যায়।
বন্যার পানির তোড়ে স্বাদু পানির মাছগুলো সমুদ্রে চলে যাওয়ায় এগুলোর মৃত্যু হয়েছে। পানিতে ভেসে ভেসে মৃত মাছগুলো এখন ভেলোস বন্দরের উপকূলে এসে জমা হচ্ছে। কয়েক শ টন মরা মাছের দুর্গন্ধে টিকতে পারছেন না স্থানীয় মানুষ ও পর্যটকেরাও।
অবস্থা এতটাই সঙিন যে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। সমুদ্রবন্দরের বিশাল এলাকাজুড়ে ভেসে থাকা মাছ সরাতে বুলডোজারের সাহায্য নিতে হচ্ছে প্রশাসনকে। মাছ সরাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্থানীয় প্রশাসনের কর্মীরা। মরা মাছ থেকে মারাত্মক দূষণ ছড়াতে পারে বলেও আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। ইতিমধ্যেই সমুদ্রের পানি দূষিত হতে শুরু করেছে।
পরিবেশ বিশ্লেষকেরা বলছেন, ভেলোসের সমুদ্রের মোহনায় নদীর মুখে কোনো জাল লাগানো নেই। এর ফলে প্রায় সব মাছ সমুদ্রের জলে গিয়ে পড়েছে। মিষ্টি পানির মাছ নোনতা পানির সংস্পর্শে আসার কারণেই মাছগুলো মারা যাচ্ছে বলে মনে করছেন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের বন্যার পর অঞ্চলটিতে পর্যটকের সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে। এখন মরা মাছ তাঁদের নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভোলোস অঞ্চলটি পর্যটনশিল্পের জন্য বিখ্যাত। গ্রিস ছাড়াও ইউরোপের নানা দেশ থেকে ভ্রমণপিপাসুরা সেখানে বেড়াতে যান। ফলে স্বাভাবিকভাবেই সেখানকার সমুদ্রের পাড়ে গড়ে উঠেছে অসংখ্য বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁ। মরা মাছের দুর্গন্ধে এখন অতিষ্ঠ সেখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা। বিষয়টি পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার পর্যটন ব্যবসায়ীদের সংগঠনগুলো।

ঘটনার সূত্রপাত হয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। বুধবার হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্ত্রীদের নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামের একটি হিউম্যানয়েড বা মানবী সদৃশ রোবটের সঙ্গে হাঁটেন।
২১ মিনিট আগে
হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন—ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ—অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার (২৮ মার্চ) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রে এয়ার বেস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ল্যান্ডস্যাট-৯ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিমান ঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে আগুনের কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে।
৩ ঘণ্টা আগে