যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য দুই প্রতিদ্বন্দ্বী বরিস জনসন ও ঋষি সুনাক পরস্পরের সঙ্গে মুখোমুখি আলোচনা করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও সানডে টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এই দুই নেতা বৈঠক করেছেন।
গতকালই ক্যারিবীয় অঞ্চল থেকে অবকাশযাপন শেষে লন্ডনে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনে ফেরার কিছু সময় পরেই তিনি দ্বিতীয় মেয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা শুরু করেন এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন। কারণ ঋষি সুনাক ইতিমধ্যে শতাধিক সংসদ সদস্যের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তবে বরিস জনসন কিংবা ঋষি সুনাক কেউই এখনো প্রকাশ্যে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেননি।
গত বৃহস্পতিবার মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন লিজ ট্রাস। এরপরই শুরু হয় পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে ১০০ জন এমপির সমর্থন প্রয়োজন হয়। যাঁরা প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অংশ নিতে ইচ্ছুক, তাঁদের আগামীকাল সোমবারের মধ্যে এই সমর্থন নিশ্চিত করতে হবে।
বরিস জনসন ও ঋষি সুনাকের গতকালের বৈঠককে দ্য সান ‘গোপন বৈঠক’ বলে অভিহিত করেছে। সংবাদমাধ্যমটি বলেছে, গতকাল রাত ১০টার কাছাকাছি সময়ে এই দুই নেতা বৈঠকে বসেছিলেন বলে জানা গেছে। তাঁরা কনজারভেটিভ পার্টির মধ্যে কোন্দল এড়াতে ‘একটি যৌথ টিকিটে’ নির্বাচন করার বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে বিবিসির সাংবাদিক লরা কুয়েনসবার্গ বলেছেন, বরিস জনসন ও ঋষি সুনাক শনিবার সন্ধ্যায় দেখা করেছেন। তবে রাতের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত জানাবেন কি না, তা নিশ্চিত নয়।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, গত জুলাই মাসে অর্থমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের পদত্যাগের পর এই প্রথম বরিস ও সুনাক ব্যক্তিগত পর্যায়ে বৈঠক করলেন। সেই সময়ে সুনাকের পদত্যাগ বরিস জনসনকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহকে উসকে দিয়েছিল বলে অনেক বিশ্লেষকের ধারণা।
আল জাজিরা আরও জানিয়েছে, বরিস জনসন মাত্র ৫৩ জন এমপির সমর্থন পেয়েছেন, অন্যদিকে ঋষি সুনাক ১২৮ জন এমপির সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এ ছাড়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডন্ট ২৩টি সমর্থন পেয়েছেন। তবে এখন পর্যন্ত পেনি মরডন্টই প্রধানমন্ত্রিত্ব হওয়ার নির্বাচনে অংশ নেবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী নির্বাচনের দ্বিতীয় ধাপ শুরু হবে আগামীকাল সোমবার এবং চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার। ওই দিনই জানা যাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে