রুশ জেনারেলদের হত্যা করতে মার্কিন গোয়েন্দারা ইউক্রেনকে তথ্য দিয়ে সহায়তা করছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, রুশ সেনাদের গতিবিধি, অবস্থান এবং রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক দপ্তর সম্পর্কে তথ্য দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে ওয়াশিংটন। সেই তথ্যের ভিত্তিতে ইউক্রেনের সেনারা নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহার করে কামান হামলার মাধ্যমে রুশ জেনারেলদের হত্যা করেছে। এ ব্যাপারে মন্তব্য করতে পেন্টাগন ও হোয়াইট হাউসকে অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ‘চলমান যুদ্ধে ইউক্রেনের সেনারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।’ তবে মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃতপক্ষে কতজন জেনারেলকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রুশ জেনারেলদের হত্যা করতে ইউক্রেনকে তথ্য দেওয়া বাইডেন প্রশাসনের গোপন সহায়তা প্রচেষ্টার অংশ।
নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের সঙ্গে নিজেদের তথ্যের সমন্বয় করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে টেলিফোন কথোপকথনে আড়ি পাতা, যার মাধ্যমে রুশ জেনারেলদের অবস্থান শনাক্ত করতে পেরেছেন ইউক্রেনে সেনারা। এভাবে অবস্থান নিশ্চিত হয়ে গোলাবর্ষণ ও অন্যান্য হামলা চালানো হলে রুশ কর্মকর্তারা নিহত হন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিবেদনটি তৈরি করতে যেসব জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাঁরা নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৭ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৮ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে