যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রোববার তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ ঘোষণা দিয়েছে।
ইমরান খান রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী থাকায় তাঁর পক্ষ থেকে তাঁর প্রতিনিধি এ মনোনয়নপত্র জমা দেন। তাঁর দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারাগারে থেকেই চ্যান্সেলর পদে লড়বেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআই নেতা জুলফিকার বুখারি বলেন, ‘ইমরান খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন ২০২৪-এ তাঁর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারের জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি।’
এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন সৈয়দ জুলফি বুখারি। তিনি বলেন, ইমরান খানের প্রতি লোকজনের (চ্যান্সেলর নির্বাচনসংশ্লিষ্ট অনেকের) আগ্রহ আছে। তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন।
সম্প্রতি ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তথা টোরি পার্টির সাবেক চেয়ারম্যান ও হংকংয়ের সাবেক গভর্নর ৮০ বছর বয়স্ক ক্রিস প্যাটেন অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদ ছেড়ে দেওয়ায় সেটি ফাঁকা হয়ে পড়ে। ক্রিস প্যাটেন প্রায় ২১ বছর বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন।
প্রথা অনুসারে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট গ্রহণ করা হবে। ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেবল কলেজের শিক্ষার্থী ছিলেন।

তুরস্কের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনার বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন, এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। একই সঙ্গে এরদোয়ান, ইরান, পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রের রাজনীতি
১ ঘণ্টা আগে
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি উপকূলে পাঁচজন ক্রুসহ একটি মালবাহী (কার্গো) বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি খুঁজে বের করতে বর্তমানে আরব সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন সামরিক হামলা চালানোর জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই ঘটনায় গত মাসে হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়েছে। এর আগে, হরমুজ প্রণালি
১ ঘণ্টা আগে
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বর্ষাকালীন দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি নাগরিকদের অবৈধ জমি দখল, ড্রেন বন্ধ করা এবং সরকারি অবকাঠামোর অপব্যবহারের ফলে তৈরি একটি ‘স্ব-সৃষ্ট সংকট’। বোম্বে হাইকোর্ট এক শুনানিতে এই কঠোর মন্তব্য করেছে।
২ ঘণ্টা আগে