
ইউক্রেন সংকট এড়াতে গতকাল সোমবার মস্কোয় ছুটে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইমানুয়েল মাখোঁ বলেন, ইউক্রেনের অচলাবস্থা কমাতে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে পুতিন বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য বাড়ানোর পর পশ্চিমা নেতার সঙ্গে তাঁর প্রথম মস্কো বৈঠকে আলোচনার অগ্রগতি হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমানুয়েল মাখোঁ পাঁচ ঘণ্টাব্যাপী কথা বলেছেন এবং নৈশভোজে অংশ নিয়েছিলেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আরও একান্ত আলোচনার প্রয়োজন এবং আমরা একসঙ্গে আরও আলোচনা করব।’
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মাখোঁর কিছু প্রস্তাব যৌথ পদক্ষেপের ভিত্তি তৈরি করতে পারে। তবে এ সম্পর্কে কথা বলার জন্য এখনই তাড়াহুড়োর কিছু নেই।’
রাশিয়া সফরের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে আজ মঙ্গলবার কিয়েভ যাচ্ছেন। তাঁর কিয়েভ সফরের পর মাখোঁ ও পুতিন পুনরায় কথা বলবেন।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অন্যদিকে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গতকাল ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জো বাইডেন এবং ওলাফ স্কুলজ একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নর্ড স্ট্রিম-২ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৭ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৮ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে