
তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মূলত প্রধান বিরোধী দলের ওপর আইনি নিপীড়নের অভিযোগ এনে এই বিক্ষোভ করা হয়। আজ সোমবার প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শীর্ষ নেতাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। গত এক বছরে শত শত বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে শুরু হওয়া আইনি অভিযানের ধারাবাহিকতায় এ মামলার রায় আসতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল রোববার বিক্ষোভের লাইভ সম্প্রচারে দেখা গেছে—ভিড়ের মধ্যে অনেকে তুর্কি পতাকা ও দলীয় ব্যানার হাতে নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
সোমবার আদালত ঠিক করবে, ২০২৩ সালে অনুষ্ঠিত রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কংগ্রেসে কথিত ‘নিয়মভঙ্গ’ হয়েছে কি না। যদি কংগ্রেসকে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে দলটির শীর্ষ নেতৃত্ব কাঠামো পাল্টে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে আর্থিক বাজারেও। এমনকি ২০২৮ সালে হওয়ার কথা থাকা জাতীয় নির্বাচনের সময়ও প্রভাবিত হতে পারে। তবে আদালত চাইলে রায় ঘোষণায় দেরিও করতে পারে।
গতকালের সমাবেশে বক্তব্য দেন সিএইচপি নেতা ওজগুর ওজেল। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে গণতান্ত্রিক নিয়মকানুন দুর্বল করে দিচ্ছে এবং বিরোধী কণ্ঠস্বর দমন করছে। গত এক বছরে স্থানীয় নির্বাচনে বিরোধীদের জয় পাওয়ার পর থেকেই সরকার এমন পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানান।
ওজেল বলেন, ‘এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগগুলো মিথ্যা। আমাদের সহযোদ্ধারা নির্দোষ। যা করা হচ্ছে, তা এক ধরনের অভ্যুত্থান—ভবিষ্যৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে, ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান। আমরা প্রতিরোধ করব, প্রতিরোধ করব, প্রতিরোধ করব।’ অন্যদিকে সরকার বলছে, বিচার বিভাগ স্বাধীন এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
এদিকে, রয়টার্সের পর্যালোচনা অনুযায়ী—গত এক বছরে শুধু ইস্তাম্বুল নয়, দেশজুড়ে সিএইচপি নিয়ন্ত্রিত পৌরসভা থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে সরকার। এর মধ্যে ১৭ জন মেয়রও আছেন। এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে।
এ ছাড়া বিস্তৃত তদন্তের অংশ হিসেবে শত শত সিএইচপি সদস্যকে এখনো কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু।
গত মার্চে ইমামোগলুকে গ্রেপ্তার করার পর তুরস্কজুড়ে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। এতে লিরার দরসহ তুর্কি বাজারে হঠাৎ বড় ধরনের ধস নামে। গতকাল আঙ্কারার সমাবেশে ইমামোগলুর কারাগার থেকে লেখা একটি চিঠি পড়ে শোনানো হয়। তাতে তিনি অভিযোগ করেন, সরকার বৈধ প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে আগাম নির্বাচন ফল নির্ধারণ করতে চাইছে। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থার অপব্যবহার করে এবং অন্য কৌশল প্রয়োগ করে সরকার গণতন্ত্রকে দুর্বল করছে।
চিঠিতে ইমামোগলু লিখেন, ‘এই দেশে “আমি”-এর যুগ শেষ হবে, শুরু হবে “আমরা”-এর যুগ। একজন হারবে, আর সবাই জিতবে।’ চিঠি পড়ে শোনানো হলে ভিড় হাততালি দিয়ে ওঠে এবং স্লোগান দেয়—‘প্রেসিডেন্ট ইমামোগলু।’

টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের নেতৃত্ব এখনো অনেকটা অক্ষত রয়েছে এবং নিকট ভবিষ্যতে দেশটির বর্তমান শাসনব্যবস্থা বা সরকার পতনের কোনো ঝুঁকি নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বোমাবর্ষণ অভিযান যত এগোচ্ছে, ততই ইরানি সশস্ত্র বাহিনী তাদের কৌশল বদলে নিচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনো দাবি করছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হচ্ছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশে উৎপাদন খাত নিয়ে নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাঁর আগের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। আদালত বলেছিলেন, অর্থনৈতিক জরুরি অবস্থা দেখিয়ে সেই শুল্ক আরোপ বৈধ ছিল না।
৬ ঘণ্টা আগে
মানুষের জীবন কখনো কখনো এমন মোড়ে দাঁড়ায়, যেখানে একটি ‘না’ পুরো ভাগ্য বদলে দেয়। ব্রাজিলের এক তরুণীর গল্প যেন তেমনই এক অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে ফিরে আসার ইতিহাস। ১৬ বছর বয়সে মডেলিং জগতে পা রাখা গ্লাউসিয়া ফেকেতে আজও ভাবেন—যদি সেদিন মায়ের কথা না শুনে নিউইয়র্কে চলে যেতেন, তাহলে কী ঘটত তাঁর জীবনে?
৬ ঘণ্টা আগে