
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—সুইস পুলিশের তথ্য অনুযায়ী নিহতে ব্যক্তির সংখ্যা প্রায় ৪০। তবে এক সংবাদ সম্মেলনে পুলিশ নির্দিষ্ট সংখ্যা না জানিয়ে কেবল ‘কয়েক ডজন’ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করেছে।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওই রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টিফেন গাঞ্জার জানিয়েছেন, হতাহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
পুলিশ আগে জানিয়েছিল, দগ্ধ হওয়া অনেক মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যান্টন সরকারের প্রধান ম্যাথিয়াস রেনার্ড বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। ভালাইস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় অন্যদের ভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এলাকাটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্র্যান-মন্টানার ওপর দিয়ে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।
প্রসিকিউটর বিয়াত্রিস পিলৌদ পরে জানান, এই বিস্ফোরণকে হামলা নয়, বরং অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও যোগ করেন, কর্তৃপক্ষ নিহত ব্যক্তিদের মরদেহ তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
৪ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
৮ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
৮ ঘণ্টা আগে