
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাবেক সাংবাদিক ও বর্তমানে অ্যাভিয়েশন ব্যবসায়ী লরেন সানচেজের বিয়েকে বলা হচ্ছে ‘শতাব্দীর বিয়ে’। ফ্রান্সের বিখ্যাত মিশেলিন ব্র্যান্ডের তৈরি করা খাবার, ফোম পার্টি আর অস্কারের চেয়েও বেশি তারকার উপস্থিতিতে সাজানো হয় এই আয়োজন।
ইতালির ভেনিসের জর্জিও মাজোরে দ্বীপের ছোট্ট এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ২০০ ভিআইপি অতিথি জমায়েত হয়েছিলেন। সে সময় সেই দ্বীপে উপস্থিত ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ কিংবা ডেনমার্কের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি।
কেবল বিয়ের বর ও কনে জেফ বেজোস ও লরেন সানচেজের সম্পদের পরিমাণই ২৬৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা নিউজিল্যান্ডের পুরো অর্থনীতির সমান। আর যখন বিশ্বের শীর্ষ ধনী নারী-পুরুষেরা ১৬ শতকের সেই ঐতিহাসিক গির্জায় জমায়েত হন বেজোসের বিয়ের অনুষ্ঠানে, তখন সেখানে উপস্থিত মানুষের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪৬১ বিলিয়ন ডলারেরও বেশি।
যেখানে দক্ষিণ আফ্রিকার জিডিপি মাত্র ৩৮০ বিলিয়ন ডলার, ডেনমার্কের ৪০৭ বিলিয়ন ডলার এবং বাংলাদেশের জিডিপি ৪৩৭ বিলিয়ন ডলার। এমনকি গ্রিসের মোট জিডিপিও মাত্র ২৪৩ বিলিয়ন ডলার, যা বিয়েতে উপস্থিত অতিথিদের সম্পদের অর্ধেকেরও কম।
বেজোস ও তাঁর স্ত্রী ছাড়া বিয়েতে উপস্থিত অন্যান্যদের মধ্যে বিল গেটসের সম্পদের পরিমাণ ১১৭ বিলিয়ন, জেফ বেজোসের পালক পিতা মিগুয়েল বেজোসের ৩০ বিলিয়ন, ফ্রাঁসোয়া-অঁরি পিনোর ১৮ দশমিক ৫ বিলিয়ন, ব্যারি ডিলারের ৪ দশমিক ২ বিলিয়ন, জশ কুশনারের ৩ দশমিক ৮ বিলিয়ন, অপরাহ উইনফ্রের ৩ দশমিক ১ বিলিয়ন, ডোমেনিকো দোলচের ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
এ ছাড়া, স্তেফানো গাব্বানার ২ দশমিক ৪ বিলিয়ন, ল্যাচলান মারডকের ২ দশমিক ১ বিলিয়ন, কিম কার্দাশিয়ানের ১ দশমিক ৭ বিলিয়ন, স্যাম অল্টম্যানের ১ দশমিক ৭ বিলিয়ন, ডায়ান ভন ফার্স্টেনবার্গের ১ দশমিক ২ বিলিয়ন, জেরি সিনফেল্ডের ১ দশমিক ১ বিলিয়ন, স্কুটার ব্রাউন ১ বিলিয়ন, আরি ইমানুয়েলের ১ বিলিয়ন, জ্যারেড কুশনারের ৯০০ মিলিয়ন, জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহর ৭৫০ মিলিয়ন ডলার।
এর বাইরে, কাইলি জেনারের ৬৭০ মিলিয়ন, টম ব্র্যাডির ৫৩০ মিলিয়ন, টমি হিলফিগারের ৪৫০ মিলিয়ন, ব্রায়ান গ্রেজারের ৪০০ মিলিয়ন, লিওনার্দো ডিক্যাপ্রিওর ৩০০ মিলিয়ন, ক্রিস জেনারের ২০০ মিলিয়ন, টেড সারান্ডোসের ২০০ মিলিয়ন, অ্যাশারের ১৮০ মিলিয়ন, ওয়েন্ডি ডিংয়ের ১০০ মিলিয়ন, গেইল কিংয়ের ৮০ মিলিয়ন, বারাক ওবামার ৭০ মিলিয়ন, ক্লোয়ি কার্দাশিয়ানের আছে ৬০ মিলিয়ন ডলার করে।
বিয়েতে উপস্থিত অন্যান্যদের মধ্যে কেন্ডাল জেনার ৬০ মিলিয়ন, ইভাঙ্কা ট্রাম্প ৫০ মিলিয়ন, টনি গঞ্জালেজ ৫০ মিলিয়ন, অরল্যান্ডো ব্লুম ৪০ মিলিয়ন, কার্লি ক্লস ৪০ মিলিয়ন, সিডনি সুইনি ৪০ মিলিয়ন, জর্ডানের রানি রানিয়া ৩৫ মিলিয়ন, এলি গোল্ডিং ৩০ মিলিয়ন, কোরি গ্যাম্বল ১৫ মিলিয়ন, জুয়েল কিলচার ১৪ মিলিয়ন, এডওয়ার্ড এনিনফুল ৯ মিলিয়ন, সারা স্টাডিংগার ৩ মিলিয়ন, সারা ফস্টার ৩ মিলিয়ন, সারা জেন নাদের ২ মিলিয়ন এবং গুইলহার্মে সিকেইরা ১ দশমিক ৫ মিলিয়ন ডলারের মালিক।
এই বিয়েতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ডলার। অবশ্য এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। অতিথিদের জন্য ১ হাজার ডলার মূল্যের খাবারের আয়োজন ছিল, আর পুরো অনুষ্ঠানজুড়ে ফোন ব্যবহারে ছিল কড়া নিষেধাজ্ঞা। কারণ, আয়োজকেরা এটিকে ‘চরম ব্যক্তিগত’ অনুষ্ঠান হিসেবে রাখতে চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৯ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৩৪ মিনিট আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে