
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ। সেই লাল গালিচাতেই যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পা রাখলেন, তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। তাঁকে স্বাগত জানাতে এক অভিনব কৌশল অবলম্বন করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপে দেখা গেছে—মেলোনি যখন লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছেন রামা। শুধু তাই নয়, তিনি মেলোনির উদ্দেশ্যে তাঁর হাত দুটিকে অনেকটা ‘নমস্তে’ জানানোর ভঙ্গিতে রাখেন। মেলোনি অবশ্য এই কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠেন এবং রামার দিকে এগিয়ে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। মেলোনিকে ‘ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন রামা।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রসিকতা করে রামা তাঁকে বলেছেন, ‘এই যে সূর্যের রাজা!’
ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশেও মজার ছলে রামা বলেন, ‘বৃষ্টি যে আসবে এই সন্দেহ আগেই ছিল। এখন তা ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ব্রিটিশ প্রতিনিধিদলই এই বৃষ্টির উৎস!’
আজ শুক্রবার টানা বৃষ্টিকে পাত্তা না দিয়ে রাজধানী তিরানার লাল গালিচায় একটি নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে স্বাগত জানান তিনি।
Giorgia Meloni truly commands the utmost respect of world leaders. This is quite the sight to see. pic.twitter.com/xBp3d0Qi7j
— Joey Mannarino 🇺🇸 (@JoeyMannarinoUS) May 16, 2025
সম্মেলনের প্রাক্কালে ইনস্টাগ্রামে রামা লিখেছেন, ‘আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি আপনাদের অভিবাদন জানাই।’
বিশালদেহী রামা আরও বলেন, ‘আমি হয়তো তাদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তবু এই সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মান।’
উল্লেখ্য, ইউক্রেন সংকট ছিল এবারের সম্মেলনের কেন্দ্রীয় ইস্যু। ইউরোপের নেতারা যখন আলবেনিয়ায় মিলিত হয়েছেন, তখন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তাম্বুলে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

প্রকাশ্যে চলাফেরা বা আড্ডার সময় রাজপরিবারের সদস্য ও তারকাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁদের প্রতিনিধি ও উপদেষ্টারা। ইন্টারনেটে ‘লিপ-রিডিং’ বা ঠোঁট পড়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায় এখন ঘর বা প্রাসাদের বাইরে বলা প্রতিটি শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে ফাঁস ও ডিকোড হয়ে যাচ
৩০ মিনিট আগে
ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা বাইরে বেরোন, নির্মল বাতাস নিন, তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি জোগাচ্ছে।’
৩৫ মিনিট আগে
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দেওয়া এবং সম্ভাব্য সমর্থন পাওয়ার কৌশল হতে পারে।
১ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে উদগ্রীব, কিন্তু শর্তগুলো ‘মনঃপূত’ না হওয়ায় তিনি তাতে রাজি হননি। ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরাঘচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি এবং এমনকি আমরা আলোচনার প্রস্তাবও দিইনি।’
২ ঘণ্টা আগে