রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলের নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এই আদেশে সাক্ষর করেন। ইউক্রেন রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের নাগরিকেরা যাতে সহজে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করতে পারে সে বিষয়ে কার্যক্রম সহজ করতে একটি বিশেষ আদেশ জারি করেছেন।
এই আদেশের ফলে ওই দুই অঞ্চলের রুশীকরণ আরও দৃঢ় হলো। যার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার স্থল যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে।
রাশিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া দেখিয়ে ক্রেমলিনকে ‘অপরাধের’ দায়ে অভিযুক্ত করেছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার অবৈধভাবে পাসপোর্ট ইস্যু করা স্পষ্টভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূলনীতি ও মূল্যবোধেরও লঙ্ঘন।’
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
রাশিয়ার এই পদক্ষেপ মূলত রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের দনেৎস্ক ও লুহানস্কের নাগরিকদের জন্য চালু করা রুশ পাসপোর্ট প্রদান প্রকল্পেরই বর্ধিতাংশ। রাশিয়া এই দুই অঞ্চলে ২০১৯ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ পাসপোর্ট ইস্যু করেছে।
এর আগে, গত মার্চের মাঝামাঝি সময়ে খেরসনের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েমের ঘোষণা দেয় রাশিয়া। সেই সঙ্গে জানিয়েছিল তাঁরা জাপোরিঝিয়ারও একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে। সে সময় খেরসনের গভর্নরকে পদচ্যুত করে সেখানে রাশিয়া নিয়ন্ত্রিত সামরিক ও বেসামরিক যৌথ শাসন চালু করে। খেরসনের বর্তমান প্রশাসন জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ তারা খেরসনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নিতে পুতিনের কাছে আবেদন জানাবেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৮ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৮ ঘণ্টা আগে