ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরোধিতা করে সুইডেনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন শিক্ষার্থীদের একটি দল। সেই মিছিল থেকে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে সুইডিশ পুলিশ। আন্দোলনের আয়োজক গোষ্ঠীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন—আজ বুধবার ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একটি ভবনের মূল ফটক অবরোধ করে ২০ জনের একটি দল। সেখান থেকেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। কোপেনহেগেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘গ্রেপ্তারকৃতদের নাম আমি নিশ্চিত করতে পারছি না, তবে বিক্ষোভের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জোর করে বিল্ডিংয়ে প্রবেশ করেছেন এবং প্রবেশপথ আটকে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।’
তবে বিক্ষোভ মিছিলের আয়োজন সংগঠন স্টুডেন্টস অ্যাগেইনস্ট দ্য অকুপেশনের এক মুখপাত্র বলেছেন, আটককৃতদের মধ্যে ২১ বছর বয়সী থুনবার্গ একজন। স্থানীয় সংবাদমাধ্যম একস্ট্রা ব্লাডেটের প্রকাশিত ছবিতে থুনবার্গের হাতে হাতকড়া দেখা যায়। এ সময় তাঁর কাঁধে সাদা-কালো কেফিয়াহ রাখা ছিল।
এদিকে, থুনবার্গ ইনস্টাগ্রামে সুইডিশ দাঙ্গা পুলিশের একটি বিল্ডিংয়ে প্রবেশ করার ছবি শেয়ার করেছেন। সেখানে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে বিক্ষোভ করছিল।
এ ছাড়া ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন, ‘যদিও ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ হচ্ছে তারপরও ইউনিভার্সিটি অব কোপেনহেগেন ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা একটি দাবি নিয়ে (বিশ্ববিদ্যালয়ের) কেন্দ্রীয় প্রশাসনিক ভবন দখল করেছি। আর তা হলো এখন একাডেমিক জায়গা থেকে (ইসরায়েলকে) বয়কট করতে হবে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে