সমকামী পুরুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর ভাষা ব্যবহারের খবর প্রকাশিত হলে এর জন্য ক্ষমা চেয়েছেন খ্রিষ্টধর্মীয় প্রধান গুরু পোপ ফ্রান্সিস। এ বিষয়ে মঙ্গলবার ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়েছে—পোপ কাউকে ক্ষুব্ধ করতে চাননি এবং যারা তাঁর একটি শব্দ ব্যবহারে আঘাত পেয়েছেন তাঁদের কাছে ক্ষমা তিনি চেয়েছেন।
বিবিসির তথ্যমতে, ইতালির বিশপ সম্মেলনে পোপ ফ্রান্সিস মত দিয়েছেন—যাজকত্বের জন্য সমকামী পুরুষদের প্রশিক্ষণের অনুমতি দেওয়া উচিত নয়। এ সময় তিনি সমকামীদের প্রসঙ্গে ‘ফ্রোসিয়াগিন’ (frociaggine) শব্দটি উচ্চারণ করেন বলে খবর ফাঁস হয়। ইতালীয় এই শব্দটিকে অনুবাদ করলে একটি আপত্তিকর গালি পাওয়া যায়। তবে শব্দটি যেখানে ব্যবহৃত হয়েছে সেই বৈঠকটি শুধুমাত্র যাজক শ্রেণির জন্যই নির্ধারিত ছিল।
গালি দেওয়ার বিষয়ে ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্ধ দরজার পেছনে বিশপদের সঙ্গে পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক কথোপকথনের বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে অবগত আছেন তিনি।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পোপের বাজে শব্দ ব্যবহারের খবরটি প্রথম প্রকাশিত হয় ইতালীয় ট্যাবলয়েড ওয়েবসাইট ডাগোস্পিয়াতে। পরে খবরটি খুব দ্রুত ইতালির অন্য সংবাদমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়।
এ ধরনের প্রতিবেদনে প্রাথমিকভাবে অনেকেই ধাক্কা খেয়েছেন। কারণ পোপ ফ্রান্সিসকে প্রায় সময়ই প্রকাশ্যে সমকামীদের প্রসঙ্গে শ্রদ্ধাশীল হয়ে কথা বলতে শোনা যায়। সম্প্রতি তিনি গোঁড়া ক্যাথলিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন এই বলে যে, কিছু ক্ষেত্রে যাজকদের উচিত সমকামী দম্পতিদের আশীর্বাদ করা। শুধু তাই নয়, তিনি প্রায় সময়ই সমকামীদের চার্চে স্বাগত জানানোর কথাও বলে থাকেন।
পোপের ঘনিষ্ঠ মহল দাবি করেছে, আর্জেন্টিনায় একটি ইতালীয়-ভাষী পরিবারে বেড়ে উঠলেও পোপ মাঝে মাঝেই ইতালীয় কথোপকথনে ভুল করেন। কাউকে আঘাত করা পোপের উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছে ওই মহলটি।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
৪ মিনিট আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলাম প্রতিষ্ঠান ফ্রিম
১৭ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
২ ঘণ্টা আগে