‘চলমান ইউক্রেন সংকট সমাধানে এবার রাশিয়া সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর শলৎস মস্কো পৌঁছান। এই সফরে শলৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের করণীয় নিয়ে আলোচনা করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার মতানৈক্য নিরসনে এই উচ্চ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকেরা ধারণা করছেন, শলৎসের এই সফরে পশ্চিমাদের তরফ থেকে রাশিয়ার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে—আলোচনার দরজা খোলা আছে এবং তাঁরা রাশিয়ার নিরাপত্তার বিষয়ে সচেতন। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে।
উল্লেখ্য, এই সফরে রাশিয়ায় গিয়ে দেশটির করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর টেস্ট দেননি শলৎস। তাঁর পরিবর্তে তিনি জার্মানি থেকে সঙ্গে করে তাঁর চিকিৎসক দল নিয়ে গিয়েছেন। এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও রাশিয়া সফরকালে রাশিয়ায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাননি।
এর আগে সোমবার শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
এ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডও চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপ সফর করবেন বলে জানা গেছে। ওই সফরে লয়েড ন্যাটোভুক্ত দুই দেশ লিথুনিয়া এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কথা বলবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দেওয়ার এক দিন পর এই ঘোষণা এল।
এ দিকে চলমান সংকটের মধ্যেই ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৮ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৯ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে