দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নিজের প্রধান সহযোগীদের অনেককে রেখেছেন নতুন মন্ত্রিসভায়। তবে দেশটির প্রভাবশালী অনেক নেতাই বাদ পড়েছেন তালিকা থেকে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি। আর ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভার ঘোষণা আসে।
ট্রাসের মন্ত্রিসভায় উপ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে ট্রাসের কাছের বন্ধু থেরেসে কফি। অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কয়াসি কয়ার্টেংকে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লেভারলি। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে।
নতুন মন্ত্রিসভায় পরিবেশ বিষয়ক মন্ত্রী হয়েছেন রনিল জয়াবর্দেনা। বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রান্ডন লুইসকে। ব্যবসা, জ্বালানি ও শিল্পকৌশল–বিষয়ক মন্ত্রী হয়েছেন জ্যাকব রিস-মগ। আর গতবারের মতো এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বেন ওয়ালেস।
অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকছেন লর্ড ট্রু। কপ–২৬ এর প্রেসিডেন্ট হিসেবে নিজের পদ ধরে রেখেছেন অলোক শর্মা। এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।
সদ্য ঘোষিত এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ের অনেকে। তাঁদের মধ্যে অন্যতম সাবেক বিচারমন্ত্রী ডমিনিক রাব, নতুন মন্ত্রীদের তালিকায় নেই সাবেক পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে।
উল্লেখ্য, পার্লামেন্ট সদস্যদের অনাস্থার জেরে বরিস জনসনের বিদায়ের মধ্য দিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বশূন্য হলে নতুন নেতা নির্বাচন হয়। কয়েক সপ্তাহ ধরে চলা এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে পরাজিত করে বিজয়ী হন লিজ ট্রাস।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
২৩ মিনিট আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
১ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে