চীনের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো তিব্বত সফর করেছেন সি চিন পিং। দুই দিনের সফরে জুলাইয়ের ২১-২২ তারিখ তিনি তিব্বতে ছিলেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনহুয়া নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০১১ সালে সি চিন পিং তিব্বত সফরে গিয়েছিলেন। তখন তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সি চিন পিং সরকারি ফ্লাইটে বেইজিং থেকে প্রথমে তিব্বতের নিংচিতে নামেন। এরপর সেখান থেকে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছান তিনি। এরপর লাসায় পোটালা প্রাসাদ স্কয়ার ও এর সংলগ্ন বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম পরিদর্শন করেন। তিব্বতের সংখ্যাগুরু বৌদ্ধ সম্প্রদায়ের সন্ন্যাসী নেতা ও সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, হিমালয় পর্বতঘেরা তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত। ১৯৫০ সাল থেকে অঞ্চলটি দখল করে আছে চীন। এই ইস্যুতে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। গত বছর সংঘাতের ঘটনাও ঘটে।
সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে চীনের কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউক্সিয়া এবং চীনের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ জেনারেল ছিলেন।

বিবদমান হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপকূলে ড্রোন হামলার পর ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ‘হাজি আলী’। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের উদ্দেশে যাত্রাকালে বুধবার (১৪ মে) ভোরে ওমানের জলসীমায় জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ওমান উপসাগরে পরিচালিত ‘ফ্লোটিং আর্মারি’ বা ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে পরিচিত একটি জাহাজ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে দাবি করেছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী—জাহাজটি বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে চলমান অস্থিরতার মধ্যে বড় ধাক্কা দিয়েছেন এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জানান, স্টারমারের নেতৃত্বের ওপর তাঁর আর আস্থা নেই এবং এই পরিস্থিতিতে সরকারে থেকে....
২ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
৬ ঘণ্টা আগে