ন্যায্যতা, ন্যায়বিচার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তি অর্জনে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। এমনটাই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। আজ বৃহস্পতিবার চীন সফররত আরব বিশ্বের দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আরব স্টেটস কো-অপারেশন ফোরামের বৈঠকে তিউনিসিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলসহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফোরামের বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি মডেল তৈরি করা যায়।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। চিরদিনের জন্য ন্যায়বিচার অনুপস্থিত থাকতে পারে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আরব লিগের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া ভাষণে শি চিন পিং বলেন, ‘একটি অশান্ত বিশ্বে পারস্পরিক সম্মানই হলো সম্প্রীতিতে বসবাসের একমাত্র উপায় এবং ন্যায্যতা ও ন্যায়বিচার স্থায়ী নিরাপত্তার ভিত্তি।’
বেইজিং বারবার ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনি সদস্যপদ দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে। এই ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার পর কিয়েভকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। গতকাল সোমবার রুটে বলেন, ৩২ দেশের সামরিক জোট রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে যাবে না।
১৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তাঁর এই মন্তব্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক ভূমিকা নিতে তারা প্রস্তুত। তবে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপে অনাগ্রহী হলেও সৌদি আরব ইসরায়েলের সহায়তা গ্রহণ করবে, এমন সম্ভাবনা কম। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে...
১ ঘণ্টা আগে
মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৫ ঘণ্টা আগে