যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের চির বৈরী রাষ্ট্র তাইওয়ান সফরের পরিকল্পনা করেছেন। তাঁর এই পরিকল্পনায় তীব্র ক্ষোভের সঞ্চার করেছে চীনা নীতি নির্ধারকদের মনে। দেশটি বলেছে, পেলোসির তাইওয়ান সফরের ফলাফল হবে মারাত্মক। ১৯৯৭ সালের পর পেলোসিই দ্বিতীয় সর্বোচ্চ মার্কিন নীতি নির্ধারক হিসেবে তাইওয়ান সফরে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে—গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, ‘অনেকেই মনে করে এই সফর কোনো ভালো উদ্যোগ নয়। তবে, হোয়াইট হাউস মনে করে—এই বিষয়ে চীনের যেকোনো মন্তব্য পরিষ্কারভাবে অপ্রয়োজনীয় এবং কোনোভাবেই দরকারি নয়।’
এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—ন্যান্সি পেলোসি এখনো তাইওয়ান সফরের সময়সূচি ঘোষণা করেননি এবং তাইওয়ানের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি এখনো পরিবর্তিত হয়নি। তবে, বাস্তবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ বড় রকমের অনানুষ্ঠানিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিপরীতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রয়েছে আনুষ্ঠানিক সম্পর্ক।
পেলোসির তাইওয়ান সফরের বিষয়টি এমন এক সময়ে আলোচনায় আসল—যখন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন।
চীনের নীতির কড়া সমালোচক বলে পরিচিত পেলোসির তাইওয়ান সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। এই সফর তাইওয়ানকে চীনের বিপরীতে এক ধরনের নৈতিক শক্তি তো বটেই রাজনৈতিক সহযোগিতাও জোগাবে।
চীন কখনোই পৃথক স্বাধীন ভূখণ্ড বলে স্বীকার করেনি তাইওয়ানকে। এবং সম্প্রতি দেশটি প্রয়োজনে চীনের অন্তর্ভুক্ত করে নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে বেশ জোরেশোরে। এর আগে, বেইজিং একাধিকবার তাইপে–ওয়াশিংটনের উষ্ণ সম্পর্কের বিষয়ে উষ্মা প্রকাশ করেছে। সর্বশেষ, গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সতর্ক করে বলেছেন, তাঁর দেশ প্রয়োজনে ‘দৃঢ় এবং স্থির পদক্ষেপ’ নেবে যদি পেলোসি তাইওয়ান সফর করেন। এবং এর জন্য কেবল ওয়াশিংটনই এককভাবে দায়ী থাকবে।

এস্তোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গ্রাম বছরে একবারের জন্য রূপ নেয় এক প্রতীকী রাজ্যে। এমনকি সেখানে প্রবেশের জন্য দেওয়া হয় ভিসা, চালু থাকে নিজস্ব প্রতীকী মুদ্রা, এমনকি আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজের আদলে একটি প্রদর্শনীও।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত এগারোজন নিহত হয়েছেন। আজ সোমবার হামলার বিষয়টি নিশ্চিত করে মস্কো জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গেলেন্দঝিকে পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলায় আরও অন্তত ৪০ জন...
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দেশটির প্রধান শান্তি আলোচক রুস্তেম উমেরভকে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ পর্যায়ে চলমান রদবদলের ধারাবাহিকতায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল।
৩ ঘণ্টা আগে
রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরে রোববার তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরুর পর এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে কোরিয়া মেটিওরোলজিক্যাল...
৫ ঘণ্টা আগে