বয়স ২৫ হওয়ার আগেই বিয়ে করলে চীনা তরুণীদের নগদ অর্থ পুরস্কার দেবে দেশটির পূর্বাঞ্চলের একটি কাউন্টি। চীনের ঝেজিয়াং প্রদেশের চ্যাংশান কাউন্টি এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত চীনে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যেতে থাকায় শিশু জন্মদানে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। সেই প্রণোদনার একটি রূপ হলো এই নগদ অর্থ পুরস্কার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাংশান কাউন্টির যেসব তরুণী ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করবেন, তাঁদের চীনা মুদ্রায় ১০০০ ইউয়ান নগদ পুরস্কার দেওয়া হবে। চ্যাংশান কাউন্টি অফিস এরই মধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
চ্যাংশান কাউন্টির নিজস্ব উইচ্যাট অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মূলত যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান গ্রহণ করাকে উৎসাহিত করতে এই পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের এরই মধ্যে সন্তান রয়েছে, তাঁদেরও প্রণোদনা দেওয়া হবে।
বিগত ৬০ বছরের ইতিহাসে এই প্রথম চীনের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে বয়স্ক লোকজনের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ অবস্থায় দেশটির তরুণ সমাজকে বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে দেশটিতে বিয়ে, পরিবার পরিচালনা এবং সন্তান লালন-পালনে খরচ অনেক বেশি হওয়ায় তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ বাড়ছে।
চীনের আইন অনুসারে ছেলেরা ২২ এবং নারীদের ক্ষেত্র ২০ বছর হলেই বিয়ে করতে পারবেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশটিতে বিয়ের প্রবণতা ক্রমেই কমছে, যার ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না।
চীন সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটিতে ১৯৮৬ সালের পর সবচেয়ে কম বিয়ে হয়েছে ২০২২ সালে। সে বছর চীনে মাত্র ৬৮ লাখ বিয়ে হয়েছে, যা আগের বছর, অর্থাৎ ২০২১ সালের তুলনায় ৮ লাখ কম। বিয়ে কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারের ওপরও। ২০২২ সালে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম, ১ দশমিক ০৯ শতাংশ।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
৮ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
৯ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৯ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৯ ঘণ্টা আগে