দক্ষিণ চীনে ভূমিধসে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং আটকা পড়েছেন কয়েকজন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, শতাব্দীর অন্যতম ভয়াবহ বন্যার আশঙ্কায় রয়েছে চীনের দক্ষিণাঞ্চল। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে গুয়াংডং প্রদেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিতে পার্ল রিভার অববাহিকার নদীগুলোর পানি উপচে পড়ছে। এতে পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে বন্যা।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি আজ রোববার বলেছে যে, বৃষ্টির কারণে উত্তর গুয়াংডং শহরের জিয়াংওয়ানের ছয়টি গ্রামে ভূমিধসের ঘটনায় অনেক মানুষ আটকা পড়েছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। কতজন মানুষ আটকা পড়ে আছে সেটাও নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে আহত ছয়জনকে নিকটবর্তী শহর শাওগুয়ানে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া অফিস কেন্দ্রীয় গুয়াংডং জুড়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে এবং রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় এলাকায় বড় ধরনের ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। প্রাদেশিক জলবিদ্যা ব্যুরোকে উদ্ধৃত করে সিসিটিভি বলেছে যে, বেই নদীর অববাহিকায় পর্যবেক্ষণ করা তিনটি অবস্থানে প্রবল বৃষ্টিপাতের প্রভাবে শতাব্দীর অন্যতম ভয়াবহ বন্যা দেখা যাবে।
সিসিটিভি অনুসারে, সোমবার সকাল থেকে এলাকাগুলোতে সতর্ক সীমার ওপর ৫ দশমিক ৮ মিটার (১৯ ফুট) পর্যন্ত বন্যা হবে। আরও বলা হয়েছে, অববাহিকাটির কয়েকটি উপনদীতে এমন বন্যা হবে—যা ৫০ বছরে একবার হয়।
তবে এখনো জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পার্শ্ববর্তী প্রদেশ জিয়াংঝি এবং ফুজিয়ানেও রোববার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
চীনে অবশ্য প্রাকৃতিক দুর্যোগের ঘটনা অনেকটাই নিয়মিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে মারাত্মক বন্যা, খরা এবং রেকর্ড উত্তাপ দেখা গেছে।
মানব-নিঃসৃত গ্রিনহাউস গ্যাসের কারণে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আরও ঘন ঘন হয়ে থাকে এবং চীন বিশ্বের বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২ ঘণ্টা আগে