ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলাকে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত বলা হলেও অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে তাইওয়ান নিয়ে চীনে নীতিকে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন বিষয়ে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত চীনা উপ–রাষ্ট্রদূত গেং শুয়াং।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে গেং শুয়াং সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যেকার টেলিফোন আলাপে সি বাইডেনকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করে দেন। সি বলেন, আগুন নিয়ে খেললে পুড়তে হবে। সির সতর্কবার্তার মাত্র একদিন পরেই চীনের উপ–রাষ্ট্রদূতের কাছ থেকে এমন মন্তব্য এল।
গেং শুয়াং বলেন, ‘যদিও কিছু দেশ বারবার ইউক্রেনের ইস্যুতে সার্বভৌমত্ব বজায় রাখার নীতির ওপর জোর দিয়েছে, তারাই আবার অবিরামভাবে তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং এমনকি ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালিতে উত্তেজনার সৃষ্টি করেছে।’
জাতিসংঘে নিযুক্ত চীনা উপ–রাষ্ট্রদূত গেং শুয়াং আরও বলেন, পশ্চিমা দেশগুলো ক্রমাগত তাইওয়ান ইস্যুতে গভীর উদ্বেগ তৈরি করছে। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত নয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব দেশই আমাদের নীতিকে পরিষ্কারভাবে উপলব্ধি করবে এবং আগুন নিয়ে খেলবে বন্ধ করবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র অবশ্য পরিষ্কার করে কিছু জানায়নি। পেলোসিও বলেছেন, তিনি এখনো এই সফরের বিষয়ে কোনো কথা আনুষ্ঠানিকভাবে জানাননি।

তুরস্কের এক শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। অভিযোগ ছিল, ওই শিক্ষার্থী ভিসার আবেদনে ব্যবহৃত বায়োমেট্রিক ছবিতে মাথায় স্কার্ফ পরা অবস্থায় ছিলেন। পরে তাঁকে মাথা অনাবৃত করে নতুন ছবি জমা দিতে বলা হয়।
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেকের ঝুঁকি মোকাবিলায় নিজের কণ্ঠকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের উদ্যোগ নিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে (ইইউআইপিও) এ জন্য আবেদন করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাব আল-মান্দেব প্রণালির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান এবং ধুবাব জেলা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। একই সঙ্গে রাজধানী সানাকে লক্ষ্য করে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথাও জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানে জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি হিসেবে নারীদের অস্ত্র ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানী তেহরানের ইমাম হোসেইন স্কয়ারে নির্বাচিত নারীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে