
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ সোমবারের এই ভূমিকম্পের ঘটনায় এই প্রাণহানির কথা নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহর থেকে ১৭ মাইল দূরে স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে আঘাত হানে।
আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান হতাহতের আনুমানিক সংখ্যা ২৫০ উল্লেখ করে জানান, ভূমিকম্পটি দুর্গম পার্বত্য এলাকায় হওয়ায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং শত শত মানুষকে উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে।
আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ এলাকা। দেশটি ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এর পাশাপাশি পূর্ব আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় উদ্ধারকাজ আরও জটিল হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ভূমিকম্পটি মাত্র ৫ মাইল বা ৮ কিলোমিটার গভীরতায় আঘাত হানায় এর ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হয়েছে। কারণ অগভীর ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি ধ্বংসাত্মক হয়ে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মূল কম্পনের পর আরও অন্তত তিনটি আফটার শক অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে, ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৩৬ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে