
মিয়ানমারে ইয়াংগুনের ইউনিভার্সিটি অ্যাভিনিউ সড়কের ঐতিহাসিক ৫৪ নম্বর প্লটটি মূলত দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র বাড়ি হিসেবেই বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু উত্তরাধিকার সূত্রের এই বাড়িটির একটি অংশ বিক্রির জন্য অনুমতি চেয়ে সম্প্রতি আবেদন করেছেন সু চি’র বড় ভাই অং সান ও। তবে ও-এর দাখিল করা ওই আবেদনপত্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে সুচির আইনি দল।
গত ৫ জুন ইয়াংগুনের কামায়ুট জেলা আদালতে ওই আপত্তিপত্র দাখিল করা হয় বলে জানিয়েছে মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম মিজিমা। আদালত আগামী ১২ জুন এই বিষয়ে শুনানির দিন ধার্য করেছে।
এর আগে গত ২৯ মে অনুষ্ঠিত এক শুনানিতে ১.৯২৩ একরের ওই সম্পত্তি থেকে ১ একর জমি বিক্রির অনুমতি চেয়েছিলেন অং সান ও। এ ক্ষেত্রে বাকি ০.৯২৩ একর জমিতে সুচির বাসভবন ও সংলগ্ন জমি আলাদা হিসেবে বিবেচনা করা হয়েছিল।
এদিকে অং সান সু চি বাসভবনসংলগ্ন ওই সম্পত্তিটি (প্লট নম্বর ৫৪) এর আগেও চারবার নিলামে তোলা হয়েছিল অং সান ও-এর পক্ষ থেকে। তবে প্রতিবারই এই সম্পত্তি কেউ কিনতে আসেনি।
একপর্যায়ে অং সান ও প্রস্তাব দিয়েছিলেন, নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করতে অং সান সু চিকে অনুমতি দেওয়া হোক। কিন্তু আদালত সেই প্রস্তাব খারিজ করে দেয়। এরপরই তিনি জমির একটি অংশ বিক্রির বিকল্প প্রস্তাব দাখিল করেন।
অং সান সু চির আইনি দল বারবার এই সম্পত্তি বিক্রির বিরোধিতা করে আসছে। কারণ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বা মামলায় অংশগ্রহণ করার সুযোগ সু চি’র নেই।
২০১৬ সালে পশ্চিম ইয়াংগুন জেলা আদালত রায় দিয়েছিল, ১. ৯২৩ একরবিশিষ্ট ওই প্লটের দোতলা বাসভবনসহ অর্ধেক জমি অং সান সু চিকে এবং বাকি অংশ ও একতলা একটি ঘর অং সান ও-কে দেওয়া হবে। তবে পরবর্তীতে পুরো সম্পত্তি বিক্রি করে লাভ সমান ভাগে ভাগ করার দাবি জানান অং সান ও। এ ছাড়া তিনি তাঁর মা খিন কি’র ভাগনে খিন মং-এর নামে থাকা বাড়ি ও জমিটিও এই সম্পত্তি বণ্টনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। তাঁর এই দাবি শুরুতে আদালতের সব পর্যায়ে খারিজ হয়ে যায়। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ২০২২ সালে একটি বিতর্কিত রায়ে ইউনিয়ন সুপ্রিম কোর্ট তাঁর আপিল মঞ্জুর করে।
এদিকে, বর্তমানে মিয়ানমারের ছায়া সরকার হিসেবে পরিচিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) ৫৪ নম্বর ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের এই ভবনটিকে ‘অন্তর্বর্তীকালীন জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করেছে। এই সরকার জানিয়েছে, এই সম্পত্তি বিক্রি, মালিকানা হস্তান্তর বা ভাঙচুর সম্পূর্ণ অবৈধ এবং এর কোনো লঙ্ঘন হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

তীব্র দাবদাহ, শুষ্ক গাছপালা ও ঝোড়ো বাতাসে ইউরোপজুড়ে দাবানলের ভয়াবহতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফ্রান্স, স্পেন ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের দাবানল মোকাবিলা করেছেন দমকলকর্মীরা।
৪ ঘণ্টা আগে
ক্রমহ্রাসমান জন্মহার এবং দ্রুত বৃদ্ধ হতে থাকা জনগোষ্ঠীর সংকটে পড়ে জাপানের নিজস্ব জনসংখ্যা চার দশকের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারির হিসাবে জাপানে...
৫ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
৮ ঘণ্টা আগে
মিসরের ভূমধ্যসাগরের বন্দর দামিয়েত্তায় গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের নতুন আরেক যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটি সুয়েজ খালের কাছাকাছি হওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
৯ ঘণ্টা আগে