নিউজিল্যান্ডে টম ফিলিপস নামে এক বাবা তাঁর দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে তিন বছর আগে নিখোঁজ হয়েছিলেন। বুধবার বিবিসি জানিয়েছে, ৮ বছরের মেয়ে এমবার, তার চেয়ে এক বছরের বড় ভাই ম্যাভেরিক এবং তাদের ১১ বছর বয়সী বোন জায়দাকে সহ নিখোঁজ টমকে নিউজিল্যান্ডের বিস্তৃত একটি প্রান্তরে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ২০২১ সালের ডিসেম্বরে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ফিলিপস। কর্তৃপক্ষ ধারণা করেছিল, তাঁরা নিউজিল্যান্ডে উত্তর অংশের পশ্চিম ওয়াইকাটো অঞ্চলের বনে বাদারে ক্যাম্পিং করেছে।
এর মধ্যে ওই অঞ্চলেই গত সপ্তাহে শূকর শিকারিদের একটি দল ফিলিপস এবং সন্তানদের মুখোমুখি হয়েছিল বলে দাবি করেছে। শিকারিরা ফিলিপসের তিন সন্তানের মধ্যে অন্তত একজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়। সে জানায়—শূকর শিকারিরা ছাড়া তাঁদের অস্তিত্ব সম্পর্কে আর কেউই জানে না।
প্রাপ্ত বিভিন্ন তথ্য অনুযায়ী, টম ফিলিপস সশস্ত্র ছিলেন। তাঁর মুখভর্তি লম্বা দাঁড়ি। আর তাঁর সন্তানদের মুখে ছিল মুখোশ। তারা তাদের নিজস্ব ব্যাগ বহন করছিল।
নিউজিল্যান্ড পুলিশ শূকর শিকারিদের কাছ থেকে পাওয়া তথ্যকে বিশ্বাসযোগ্য এবং উৎসাহজনক হিসেবে বর্ণনা করেছে। এর আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত বছর ওয়াইকাটো অঞ্চলের ওয়াইমোটো জেলায় এক সন্তানকে সঙ্গে নিয়ে একটি দোকান লুটের চেষ্টা করেছেন ফিলিপস। সিসি ক্যামেরার ফুটেজে মুখোশ পরা অবস্থায় দেখা গেলেও কর্তৃপক্ষ ফিলিপসকেই সন্দেহ করেছিল। পরবর্তীতে পুলিশ এবং সামরিক হেলিকপ্টারগুলো ব্যবহার করে টানা তিন দিন ধরে চারজনের ওই দলটির অনুসন্ধান করেও কোনো লাভ হয়নি।
একটি অস্পষ্ট ছবিতে বাচ্চাদের সুস্থ দেখাচ্ছে বলে স্বস্তি প্রকাশ করেছেন তাদের মা কেট। তবে সন্তানদের নিয়ে কঠোর পরিশ্রম করানোর জন্য ফিলিপসের সমালোচনা করেছেন তিনি। নিখোঁজ স্বামী ও সন্তানদের খুঁজে বের করতে কর্তৃপক্ষকে আরও ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান কেট।
গত জুনে নিখোঁজদের নিরাপদে ফিরিয়ে আনতে তাঁদের বিষয়ে তথ্যের জন্য ৮০ হাজার নিউজিল্যান্ডের ডলার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। যদিও সেই পুরস্কারের মেয়াদ এখন শেষ হয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে থাকা অবস্থায় ওই শিশুরা বাইরের দুনিয়ার কারও সঙ্গেই কোনো যোগাযোগ করেনি। এই সময়ের মধ্যে তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করেনি। পুলিশ ধারণা করছে, ইতিপূর্বে ব্যাংক ডাকাতিরও চেষ্টা করেছিলেন ফিলিপস এবং তিনি হয়তো এখন সশস্ত্র অবস্থায় আছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজনে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে।
২৮ মিনিট আগে
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আজ মঙ্গলবার রাত ৮টার (মার্কিন সময়) ডেডলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আহভাজ শহরের একটি সেতুর ওপর কয়েক ডজন মানুষ জড়ো হয়ে ইরানের জাতীয় পতাকা নেড়ে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে হরমুজ প্রণালি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে আজ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদক গ্যাব্রিয়েল অ্যালিজোন্ডো জানিয়েছেন, প্রস্তাবটি গত দুই সপ্তাহে ছয়বার সংশোধন করা হয়েছে।
২ ঘণ্টা আগে