গত ৩০ আগস্ট ৬৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের রাজা কিইঙ্গি তুহেইতিয়া। তবে সপ্তাহ পেরোনোর আগেই তাঁর কন্যা এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নিয়েছে ওই সম্প্রদায়ের মানুষেরা। এই হিসেবে এনগা ওয়াই হোনো এখন মাওরিদের অষ্টম সম্রাট।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়াকে সমাহিত করার পাশাপাশি এনগা ওয়াই হোনোকে সম্রাজ্ঞীর মুকুট পরিয়ে দেওয়া হয়। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি প্রধানদের একটি কাউন্সিল ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনোকে রানি হিসেবে বেছে নেয়।
মাওরি রাজতন্ত্রের ক্রম অনুযায়ী, এনগা ওয়াই হোনো হলেন এই সম্প্রদায়ের দ্বিতীয় রানি। মাওরিদের প্রথম রানি হিসেবে অভিষিক্ত হয়েছিলেন হোনোর দাদি, অর্থাৎ প্রয়াত রাজার মা। প্রয়াত রাজা কিইঙ্গি তুহেইতিয়ার কনিষ্ঠ সন্তান এনগা ওয়াই হোনো।
বিবিসি জানিয়েছে, বাবার কফিনের সামনে খোদাই করা একটি কাঠের সিংহাসনে বসে নতুন রানি হিসেবে অভিষিক্ত হয়েছেন হোনো। ১৮৫৮ সালে যে বাইবেলের মাধ্যমে মাওরিদের প্রথম রাজাকে আশীর্বাদ করা হয়েছিল সেই একই বাইবেলে আশীর্বাদ করা হয়েছে নতুন রানিকেও।
এনগা ওয়াই হোনোর অভিষেকের পর তাঁর প্রয়াত বাবাকে একটি সুসজ্জিত নৌবহরে করে মাওরিদের কাছে পবিত্র তাউপিরি পর্বতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সমাহিত করা হয়েছে রাজাকে। সম্প্রতি রাজ্যাভিষেকের ১৮ তম বার্ষিকী উদ্যাপনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেও হঠাৎ করেই মারা যান তুহেইতিয়া। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে তাঁর মা এবং মাওরি রানি আরিকিনুই ডেম তে আতাইরাঙ্গিকাহুর মৃত্যুর পর তাঁকে রাজার মুকুট পরানো হয়েছিল।
নতুন রানি হিসেবে এনগা ওয়াই হোনোকে বেছে নেওয়ায় বিষয়টিকে অনেকে মাওরি সম্প্রদায়ের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এর ফলে এই সম্প্রদায়ের তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হবে বলেও মনে করেন তাঁরা। নতুন রানি মাওরি কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পারফর্মিং আর্টসের শিক্ষক তিনি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে