
নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেছেন যুবরাজ হাকন। ৫৩ বছর বয়সী হাকন এখন থেকে পরিচিত হবেন রাজা হাকন অষ্টম নামে।

ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম বলেছেন, তিনি রাজা হলে রাজতন্ত্রের ব্যবস্থায় পরিবর্তন আনবেন। তিনি আরও বলেছেন, ‘ভালোর জন্য পরিবর্তনকে আমি স্বাগত জানাই। এ ধরনের পরিবর্তন আমি পছন্দ করি। আমি ভয় পাই না; বরং পরিবর্তন আনার মতো পরিকল্পনা আমাকে উদ্দীপ্ত করে।

নেপালে রাজতন্ত্র পুনর্বহাল ও হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। কাঠমান্ডুতে রাজতন্ত্রপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হলেও, রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির কারণে জনগণের একাংশ রাজতন্ত্র ফি

কয়েক দশক ধরে নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। দুর্বল কোয়ালিশন সরকার কয়েক মাসের বেশি টিকতে পারছে না এবং উচ্চপদস্থ রাজনীতিকেরা দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। টালমাটাল এই রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের ক্ষোভ ক্রমাগত বাড়ছে, যা রাজতন্ত্রপন্থী আন্দোলনকে ক্রমশ উসকে দিচ্ছে।