
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে। বাংলাদেশসহ ৯টি দেশ এ মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে।
অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আইএমইএক্স ২০২৪’। এ মহড়ার উদ্দেশ্য হলো আঞ্চলিক যৌথ নিরাপত্তার উন্নত করা, বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, নৌ মহড়ায় ইরান, রাশিয়া ও ওমানের নৌ বাহিনী ‘ফটো এক্স’ মহড়া পরিচালনা করেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনী। তিনি বলেছেন, এ মহড়ার উদ্দেশ্যে একসঙ্গে নিরাপদে থাকা ও ভারত মহাসাগর শত্রুমুক্ত রাখা।
মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলনের পাশাপাশি সামুদ্রিক রুট রক্ষা করবে, মানবিক কার্যক্রম বাড়াবে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।
যখন ইসরায়েল গাজায় ইরান–সমর্থিত হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। তখন এই মহড়ার মাধ্যমে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।
গাজা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এ মহড়া চালানো হলো। এ মহড়ার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে।
এর আগে গত মার্চে ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করেছিল।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১৫ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে