গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনাবাহিনী তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার তিনি তেহরানে পৌঁছেছেন। সফরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করবেন পুতিন।
বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ শুরুর পর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের বাইরে বিদেশি কোনো রাষ্ট্রে পুতিনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর রাশিয়ার ইরানমুখী হওয়াও অত্যন্ত গুরুত্ব বহন করে। কেননা ইরানও রাশিয়ার মতোই পশ্চিমা বিশ্বের কাছে একটি ব্রাত্য দেশ। এই সফর তেহরান ও মস্কো সম্পর্ককে আরও উষ্ণ করতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।
এ ছাড়া, পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দুই দেশই পারস্পরিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়াস পাবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন—এই সফরে সিরিয়া এবং ইউক্রেন ইস্যু আলোচনার পাশাপাশি খাদ্যশস্য রপ্তানির বিষয়েও আলোচনা করা হবে।
এর আগে, গত জুন মাসে পুতিন সাবেক সোভিয়েত ভুক্ত দেশ তাজিকিস্তান এবং তুর্কমিনিস্তান সফরে গিয়েছিলেন।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২০ মিনিট আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
১ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২ ঘণ্টা আগে