ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই পরমাণু অস্ত্রবাহী নতুন একটি সাবমেরিন তৈরি করেছে রাশিয়া। একে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন বলে দাবি করেছে দেশটি। কে-৩২৯ বেলগরদ নামে এই সাবমেরিনটির দৈর্ঘ্য ১৮৪ মিটার, প্রস্থে ১৫ মিটার। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান সেভমাশ জানিয়েছে, সমুদ্রে বৈজ্ঞানিক অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য বেলগরদকে বানানো হয়েছে। সেভমাশ সাবমেরিনটিকে রাশিয়ার নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে।
নৌ–প্রতিরক্ষা বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম নেভাল নিউজ জানিয়েছে, পসেইডন নামের সামুদ্রিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম করেই বানানো হয়েছে বেলগরদ সাবমেরিনটিকে। এটি যেকোনো জনবহুল উপকূলীয় শহরে পারমাণবিক আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্র বহন করা ছাড়াও সমুদ্রে গুপ্তচরবৃত্তির কাজেও ব্যবহার করা যাবে বেলগরদকে।
রাশিয়ার সামরিক বিশ্লেষক অ্যালেক্সেই লিওনকভ বলেছেন, ‘বড় ধরনের পরমাণু যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই বেলগরদকে তৈরি করা হয়েছে।’
এদিকে, পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ থাকার উপায় জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ। এতে পারমাণবিক হামলা হলে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। তবে, পারমাণবিক হামলার ভয়াবহতার মাত্রা বিবেচনায় এমন পরামর্শ কোনো কাজের নয় বলে মন্তব্য করেছেন পরমাণু বিশেষজ্ঞ জেফরি লুইস।

অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১ ঘণ্টা আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
২ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে