
ইসরায়েলের আশকেলন শহরে দুই ভারতীয় নাগরিকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে আগে থেকে পরিকল্পনা করে এই অতর্কিত হামলা চালানো হয়।
ইসরায়েলি ব্রডকাস্টার কেএএনে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন-চারজন হুডি পরিহিত হামলাকারী ওই দুই ভারতীয়কে অনুসরণ করে একটি পার্কে নিয়ে যায় এবং সেখানে নির্মমভাবে মারধর করে।
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবাদ ও বিদ্বেষপ্রসূত’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘের ১০০টিরও বেশি সদস্য দেশের সঙ্গে একাত্ম হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত একতরফা সিদ্ধান্ত ও পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। আমরা যেকোনো ধরনের দখলদারির বিরুদ্ধে আমাদের শক্তিশালী বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করছি।
এ ঘটনার পরপরই ভারতীয়দের ওপর এ হামলার ঘটনা ঘটল। এর ফলে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ভারতের এই অবস্থানের জেরেই কি এমন আক্রমণ চালানো হলো।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার এবং ভুক্তভোগীদের শারীরিক চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরে ইসরায়েল যাওয়ার কথা রয়েছে। এই হামলার মধ্যেই গত বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের মৈত্রী শক্তিশালী করছি। আগামী সপ্তাহে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং বৈশ্বিক শক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করবেন।’

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৬ ঘণ্টা আগে