রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। এবং পশ্চিমারা যে অবরোধ আরোপ করেছে তার মাধ্যমে রাশিয়ার উন্নয়নকে পেছন দিকে ঠেলে দিতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও ভাষণে পুতিন এসব কথা বলেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্বের দেশগুলো দফায় দফায় রাশিয়ার ওপর নানা ধরনের অবরোধ আরোপ করে। এর মাধ্যমে রাশিয়াকে বিশ্ব বাণিজ্য থেকে একঘরে করে ফেলার প্রয়াস পায় পশ্চিমা বিশ্ব। ফলে বিশ্বের উচ্চ প্রযুক্তি, বিমান নির্মাণের প্রয়োজনীয় পার্টস লাভেও ব্যর্থ রাশিয়া। তবে পশ্চিমা বিশ্বের অবরোধের ফলে, রাশিয়াও জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কমানোর মাধ্যমে বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে।
পুতিন তাঁর ভাষণে বলেন, ‘কেবল বিধিনিষেধ নয় বিদেশি হাই-টেক পণ্যগুলোতে আমাদের প্রবেশাধিকার প্রায় সম্পূর্ণরূপে ইচ্ছাকৃতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবেই আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’
পুতিন আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আমরা হাল ছাড়ছি না, আমরা আমাদের দেশকে এই অস্থির অবস্থায় ফেলে রেখে যাব না। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ধারণা করে থাকে, আমরা কয়েক যুগ পিছিয়ে যাব। কিন্তু না, কখনোই না।’
এ সময় পুতিন আরও বলেন, রাশিয়া তাঁর নিজস্ব প্রযুক্তি এবং প্রযুক্তি শিল্প তৈরি করবে। পুতিনের কথার সুর ধরে দেশটির অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, ‘রাশিয়ার প্রযুক্তি খাতকে সহায়তা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু সরকারি খাত থেকে ১ রুবল বিনিয়োগ করা হলে বেসরকারি খাত থেকে করতে হবে অন্তত ৩ রুবল বিনিয়োগ করতে হবে।’

গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় ভারতীয় সেনার নাম প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন বিমানবাহিনীর সদস্য।
১ ঘণ্টা আগে
ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে থাকা দুটি দেশ সতর্ক করেছে, রাশিয়া বাল্টিক অঞ্চল বা পোল্যান্ডে সম্ভাব্য সামরিক ‘উসকানিমূলক পদক্ষেপ’ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার অভ্যন্তরে চাপ বাড়তে থাকায় ক্রেমলিন নতুন ধরনের কৌশল নিতে পারে, যা পশ্চিমা...
২ ঘণ্টা আগে
যুদ্ধের ধরন বদলাচ্ছে এমন মূল্যায়ন থেকে নিজেদের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর সব সদস্যকে ধাপে ধাপে ড্রোন পরিচালনায় দক্ষ করে তোলা হবে, যাতে প্রত্যেক সৈন্য ব্যক্তিগত অস্ত্র ব্যবহারের মতো স্বাভাবিকভাবে ড্রোনও...
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ওয়াশিংটন। ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একমাত্র নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমান্ড সদরদপ্তর, একাধিক...
৩ ঘণ্টা আগে