
মুক্তির অপেক্ষায় থাকা একটি বার্বি সিনেমায় দক্ষিণ চীন সাগরের একটি ম্যাপ প্রদর্শিত হবে। এই ম্যাপে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলগুলোকে চীনের অংশ হিসেবে দেখানো হবে। এর জের ধরে সিনেমাটি নিষিদ্ধ করেছে ভিয়েতনাম সরকার।
এ বিষয়ে গত শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় পুতুল চরিত্র নিয়ে ‘ওয়ার্নার ব্রো’সের বার্বি সিনেমাটি ২১ জুলাই মুক্তির অপেক্ষায় থাকলেও এর টিজার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অভিযোগ করা হচ্ছে, সিনেমাটির একটি অংশে প্রদর্শন করা একটি ম্যাপে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ‘৯ দেশ রেখা’কে অবমাননা করা হয়েছে। বিবদমান ওই অঞ্চলটিকে চীনা ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দক্ষিণ চীন সাগরে চীনের একচ্ছত্র অধিকার দাবির বিরোধিতার পাশাপাশি নিজেদের অধিকার দাবি করা দেশগুলোর মধ্যে ভিয়েতনাম অন্যতম। তাই বিতর্কিত ম্যাপ দেখানোকে কেন্দ্র করে মুক্তির আগেই সিনেমাটি নিষিদ্ধ করেছে ভিয়েতনাম কর্তৃপক্ষ।
জানা যায়, কয়েক বছর ধরে বিতর্কিত ‘৯ দেশ রেখা’ অঞ্চলে কয়েকটি কৃত্রিম দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করছে চীন। এই অঞ্চলটিতে নিয়মিত টহলও দিচ্ছে চীনা নৌবাহিনী। তবে এই অঞ্চলে চীন ও ভিয়েতনামের পাশাপাশি ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই নিজেদের অধিকার দাবি করে আসছে।
২০১৬ সালে বিবাদপূর্ণ ওই অঞ্চলটিতে চীনের একচ্ছত্র অধিকার দাবির বিরুদ্ধে রুল জারি করেছিল একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, বিতর্কিত ম্যাপ দেখানোর জেরে সিনেমার ওপর নিষেধাজ্ঞা ভিয়েতনাম এর আগে আরোপ করেছিল। ২০১৯ সালে ‘ড্রিমওয়ার্কস’-এর অ্যানিমেশন ম্যুভি ‘অ্যাবোমিনেবল’ও নিষিদ্ধ করেছিল দেশটি।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
১ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে