আফগানিস্তানের পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পানশির দখলের এই দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পানশির প্রদেশের তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ বলেন, ‘পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়। তালেবান আলোচনার চেষ্টা চালালেও এনআরএফ সাড়া দেয়নি। তালেবান এখন “সন্ত্রাসের” শেষ স্থানটি মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে।’
জাবিউল্লাহ বলেন, পানশির জয়ের সময় কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি। পানশির যাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা সেখানে নেই। তবে আফগানিস্তান তাদের দেশ। তারা চাইলে সেখানে আসতে পারবে। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র কেন্দ্রীয় অস্ত্রাগারে জমা রাখা হবে। এ ছাড়া পানশিরে আজ থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে জানান তালেবানের মুখপাত্র।
তবে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, ‘তালেবানের পানশির দখলের বিষয়টি সত্য নয়। টুইটারে দেওয়া একটি পোস্টেও তালেবানের পানশির দখলের দাবি প্রত্যাখ্যান করে এনআরএফ।’
এ ছাড়া এনআরএফের নেতা আহমেদ মাসুদ টুইটারে একটি পোস্টে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন এবং তালেবানের পানশির নিয়ন্ত্রণের দাবি সত্য নয়।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১১ ঘণ্টা আগে