
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের মার্কিন–ইসরায়েলি আগ্রাসন তেল সরবরাহে বিঘ্ন ঘটানোয় এবং জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভব হলে সরকারি কর্মীদের রিমোট ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার ব্যবস্থা করতে হবে। সরকারি দপ্তরগুলোকে তাদের এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়েছে।
প্রতিবেশী দেশ ভিয়েতনামে সরকার জ্বালানির ঘাটতি ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা বহু পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে।
এ ছাড়া, জ্বালানির চাহিদা কমাতে কোম্পানিগুলোকে বলা হয়েছে, যখনই সম্ভব কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিতে। রাজধানী হ্যানয় থেকেও জনগণকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তার বদলে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো বা কারপুলিংয়ের মতো বিকল্প পদ্ধতি বেছে নিতে উৎসাহ দেওয়া হয়েছে।
এর আগে, জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়গুলোর ঈদের ছুটি এগিয়ে এনেছে কিছুদিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ (সোমবার) থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মর্মে সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার মেনে পরিচালিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়েছে। অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫ মার্চ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়গুলোকে জ্বালানি সাশ্রয়ে ১১ দফা নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে: দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার; ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার এবং প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার; অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা; অফিসকক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা; অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করা; বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার; অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্র (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করা; যাবতীয় আলোকসজ্জা পরিহার; গাড়ির ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

ভারতের দিল্লির একটি আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) ক্লিনিকে চিকিৎসকদের চরম গাফিলতি ও জালিয়াতির কারণে অন্যের ভ্রূণ এক নারীর গর্ভে প্রতিস্থাপন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যমজ সন্তানের জন্ম দেওয়ার পর ডিএনএ পরীক্ষায় দম্পতি জানতে পেরেছেন যে তাঁরা ওই শিশুদের জৈবিক বাবা-মা নন।
১ সেকেন্ড আগে
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে এখন পর্যন্ত ওই সম্ভাব্য চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি। ফলে এটি বাস্তবে কী ধরনের রাজনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি করবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
৩ মিনিট আগে
ভারতের মধ্যপ্রদেশের ভোপাল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) চিকিৎসকদের চরম অবহেলায় তিন বছরের এক ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পরিবর্তে ভুলবশত শিশুটির শরীরে ‘ফরমালিন’ ইনজেকশন দেওয়ার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে কড়া প্রতিবাদ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের ‘প্রাণঘাতী পদক্ষেপের’ কোনো যৌক্তিকতা নেই।
২ ঘণ্টা আগে