ঢাকা: হংকংয়ের সর্ববৃহৎ গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।
চীনের বিতর্কিত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত বৃহস্পতিবার পত্রিকাটির অফিসে অভিযান চালিয়েছিল হংকংয়ের আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিন গ্রেপ্তার করা হয় পত্রিকাটির প্রধান সম্পাদকসহ ৫ নির্বাহীকে। পরে পত্রিকা সংশ্লিষ্ট কোম্পানির এক কোটি ৮০ লাখ হংকং ডলারের সম্পত্তি জব্দ করা হয়।
ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলি হংকংয়ে গত ২৬ বছর ধরে চলছে। শুরু থেকেই চীনা কমিউনিস্ট পার্টি এবং পার্টির হংকং শাখার নেতৃবৃন্দের কড়া সমালোচক ছিল এই পত্রিকাটি।
এর জেরেই পত্রিকাটির বিরুদ্ধে নিরাপত্তা আইনভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার অভিযান চালিয়েছিল পুলিশ। এ ছাড়া দুই বছর আগে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে তার সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছে হংকং পুলিশ।
অ্যাপল ডেইলি বন্ধ করে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি বিবৃতিতে পক্ষ থেকে বলা হয়েছে, হংকংয়ের সাম্প্রতিক ইতিহাসের গণমাধ্যমের স্বাধীনতার জন্য এটি একটি কালোতম দিন।
অ্যাপল ডেইলির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই পত্রিকাটির শেষ মুদ্রিত সংখ্যা বেরোবে। পত্রিকাটির অনলাইন সাইটে দেখা গেছে, মঙ্গলবার মধ্যরাতের পর সাইটটিতে নতুন কোনো নিউজ আপলোড করা হয়নি।
পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমি লাই এই অভিযোগে বর্তমানে কারাবন্দী আছেন। এ বিষয়ে জিমি লাইয়ের উপদেষ্টা মার্কিন সিমন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আজ বুধবারও পত্রিকা অফিসের মিটিংয়ে বাধা দিয়েছে পুলিশ এবং সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই সাংবাদিকের বয়স ৫৫ বছর। তিনি অ্যাপল ডেইলির কলামিস্ট ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
২ ঘণ্টা আগে
সৌদি আরব ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু করেছে। মঙ্গলবারই (২২ সেপ্টেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি পুনরায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে।
৩ ঘণ্টা আগে