
অবশেষে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জানিয়েছেন, নতুন এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ।
আজ মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ। উপ-প্রধান হিসেবে থাকছেন আব্দুল ঘানি বারাদার। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি। নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হেদায়াতুল্লাহ বাদরি।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, 'সরকারি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন ইসলামি এই সরকার ৩৩ সদস্য বিশিষ্ট। বাকিদের কার কী দায়িত্ব সেগুলো আলোচনা করে ঘোষণা করা হবে।'
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাবিউল্লাহ মুজাহিদ যাদের নাম ঘোষণা করেছেন এদের অধিকাংশই 'পুরোনো মুখ'।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর গত ৩০ আগস্ট মধ্যরাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আফগানিস্তানে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

তিব্বতের চার হাজার মিটারেরও বেশি উচ্চতার দুর্গম মালভূমিতে চলছে এক অভিনব বৈজ্ঞানিক প্রকল্প। তুষারঢাকা পাহাড়, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিজ্ঞানীরা তৈরি করছেন ক্লোন ইয়াক। এর লক্ষ্য হলো—আরও স্বাস্থ্যবান, দ্রুত বর্ধনশীল, অধিক উর্বর ও রোগ প্রতিরোধী ‘এলিট’ ইয়াকের একটি পাল গড়ে তোলা।
১ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড (এলজিবিটিকিউ সম্প্রদায়) উৎসবের ঠিক শেষ মুহূর্তে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত একজন নারী নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার (২৫ জুলাই) রাতের এই ঘটনায় পুরো জার্মানিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে বাধ্য হওয়ার আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে অস্ট্রেলিয়ায় সুরক্ষা দেওয়ার পথ খুলে দিয়েছে দেশটির প্রশাসনিক পর্যালোচনা ট্রাইব্যুনাল (এআরটি)।
৩ ঘণ্টা আগে