
বিশ্বখ্যাত ‘নাপাম গার্ল’ ছবিটি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ১৯৭৩ সালে ‘দ্য টেরর অব ওয়ার’ নামে পরিচিত এই ছবি যখন ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেয়, তখন এর স্বত্ব ছিল অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার নিক উটের নামে। কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড প্রেস ফটো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ছবিটির পূর্বনির্ধারিত স্বত্ব ‘স্থগিত’ করেছে।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির দৃশ্যমান ও প্রযুক্তিগত বিশ্লেষণ নতুন এক মতকে সমর্থন করে। আর তা হলো—বিখ্যাত এই ছবিটি নিক উট নয়, বরং গুয়েন থান-ঙ্গে নামে একজন ভিয়েতনামের ফ্রিল্যান্স আলোকচিত্রী তুলেছিলেন।
সোমবার সিএনএন জানিয়েছে, নতুন বিতর্কটি শুরু হয়েছে ‘দ্য স্ট্রিঙ্গার’ নামে একটি তথ্যচিত্রের সূত্র ধরে। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে এই তথ্যচিত্র প্রদর্শিত হয়। এতে দাবি করা হয়, ১৯৭২ সালের ৮ জুন ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন দক্ষিণ ভিয়েতনামী বিমানবাহিনীর এক নাপাম বোমা হামলা থেকে পালিয়ে আসা শিশু ফান থি কিম ফুকের ছবিটি তুলেছিলেন গুয়েন থান-ঙ্গে। পরবর্তী সময়ে ছবিটি তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে বিক্রি করেন। কিন্তু সংস্থাটি তাদের নিজস্ব স্টাফ ফটোগ্রাফার নিক উটের নামে এটির স্বত্ব দেয়।
নিক উট অবশ্য বারবার দাবি করে এসেছেন, ছবিটি তিনিই তুলেছেন। তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে ওয়ার্ল্ড প্রেস ফটোর সাম্প্রতিক সিদ্ধান্তকে ‘অপেশাদার ও নিন্দনীয়’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, গুয়েন থান-ঙ্গে পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী বা বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।
অন্যদিকে, বিষয়টি নিয়ে সম্প্রতি ৯৬ পৃষ্ঠার একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে অ্যাসোসিয়েটেড প্রেসও। এতে সাক্ষাৎকার, ক্যামেরা পরীক্ষা, থ্রিডি মডেল এবং ছবি বিশ্লেষণ করে বলা হয়েছে, এটির স্বত্ব পরিবর্তন করা হয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। যদিও তারা স্বীকার করেছে, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ করা কঠিন।
ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খৌরি বলেন, ‘অত্যধিক সন্দেহ থাকার কারণে পুরোনো স্বত্ব বজায় রাখা যাচ্ছে না। তবে কোনো নতুন আলোকচিত্রীর নামে স্বত্ব নির্ধারণ করার মতো স্পষ্ট প্রমাণও নেই।’

তাদের গবেষণায় দেখা গেছে, ছবিটি যে জায়গা থেকে তোলা হয়েছে, তা থেকে নিক উটের অবস্থান ছিল প্রায় ৬০ মিটার দূরে। এত কম সময়ে তিনি ছবিটি তুলে দৌড়ে গিয়ে আহত শিশুদের সাহায্য করেছেন—এই ধারণাকে তারা ‘অসাধারণ, তবে অসম্ভব নয়’ হিসেবে বিবেচনা করেছেন। যদিও অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, দূরত্বটি সম্ভবত ৩৩ মিটারের কাছাকাছি, যা উটের পক্ষে সম্ভব।
ক্যামেরা সম্পর্কেও রয়েছে মতভেদ। নিক উট সাধারণত লেইকা ও নাইকন ক্যামেরা ব্যবহার করতেন। কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, তিনি পেন্টাক্স ক্যামেরাও ব্যবহার করতেন এবং আর্কাইভে তাঁর এমন ছবি পাওয়া গেছে। অন্যদিকে, গুয়েন থান-ঙ্গের ক্যামেরাটি নিশ্চিতভাবেই ছিল পেন্টাক্সের। এই তথ্য বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

এ ছাড়া হুয়িন কং ফুক নামে আরও এক ভিয়েতনামী সামরিক আলোকচিত্রীর নাম বিতর্কে উঠে এসেছে। তিনিও তখন সেখানে উপস্থিত ছিলেন এবং সংস্থাগুলোর কাছে ছবি বিক্রি করতেন।
উল্লেখ্য, ‘নাপাম গার্ল’ ছবিটি ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরে যুদ্ধবিরোধী মনোভাব উসকে দিয়েছিল। ছবির শিশুটি কিম ফুক বর্তমানে কানাডায় বাস করছেন। তিনি এবং নিক উট বহু বছর ধরে শান্তির বার্তা ছড়িয়ে আসছেন।
নিক উট এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ছবিটির স্বত্ব তাঁরই প্রাপ্য। তিনি বলেন, ‘এই বিতর্ক আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।’

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে দেশটিকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার প্রতিটি অর্থনৈতিক পথ বিচ্ছিন্ন করাই এবার ওয়াশিংটনের লক্ষ্য। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের
৬ ঘণ্টা আগে
দীর্ঘ কয়েক দশক পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
ইরানের অর্থপ্রবাহের পথ পুরোপুরি বন্ধ করতে বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক অভিযান বা অর্থনৈতিক যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) জানিয়েছে, বিশ্বজুড়ে তেহরানের সমস্ত আর্থিক উৎস এবং তেল রাজস্ব বন্ধ করতে তারা কঠোর ব্যবস্থা নিচ্ছে।
৭ ঘণ্টা আগে
পরপর তিনটি টাইফুনের প্রভাবে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় গতকাল রোববার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ...
৮ ঘণ্টা আগে