শ্রীলঙ্কান এয়ারলাইনসের উড়োজাহাজটা যখন থামল কলম্বো বন্দরনায়েকে বিমানবন্দরে, তখন সময় বিকেল ৫টা ১৬ মিনিট। ততক্ষণে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
কেমন থমথমে একটা ভাব। বাইরে থেকে দেখে মনে হলো যেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তেমন বড় নয়। নামার সময় দেখলাম উড়োজাহাজের ওপরে বড় করে লেখা One World (এক পৃথিবী)। ভেতরে ঢুকতেই কিছু মানুষের ভিড় দেখা গেল। আমাদের বহন করা ৩০০ আসনের উড়োজাহাজটিতে বেশির ভাগ যাত্রী ছিলেন সৌদি আরব যাওয়ার। শ্রীলঙ্কায় নামার জন্য হাতেগোনা কয়েকজন রইল। মানে এদিকে তেমন লোকজন আসছে না। এক সময়ের পর্যটকমুখর দেশটি আজ যাত্রীর অপেক্ষায়।
ইমিগ্রেশনে বসা কর্মকর্তা সাংবাদিক ভিসা দেখে জিজ্ঞেস করলেন, কত দিন থাকব; বাংলাদেশে শ্রীলঙ্কা নিয়ে লোকজন কী ভাবছে ইত্যাদি। টুকটাক আরও কথা হলো। জানতে চাইলাম, এখন কেমন ফ্লাইট নামে? জানালেন দিনে ৩০-৩৫ টি। সাধারণ সময়ে ৭৫ থেকে ১০০টি ফ্লাইট নামত কলম্বোতে, সেটাও জেনে নিলাম।
আগের মতো গিজগিজ করা পর্যটক নেই, ব্যস্ততাও নেই বিমানবন্দরে কর্মরতদের। কয়েকটি বেল্টে ব্যাগ আসছে, সবই ট্রানজিট যাত্রীদের।
বাইরে এসেই দেখা মিলল ট্যাক্সির। চালক জানালেন, তাঁরা সারা দিন গাড়িতে জ্বালানি তেল নিতে পারেন না। প্রচুর লাইন থাকে পাম্পে। আমি যদি পাসপোর্ট দেখাই, তাহলে তিনি সবার আগে জ্বালানি নিতে পারবেন। শুরু হলো শহরের দিকে যাত্রা। জনমানবহীন রাস্তা দেখে উড়োজাহাজের গায়ে লেখা সেই লাইনটা মনে পড়ল—‘এক পৃথিবী’। হ্যাঁ, পৃথিবী এক বটে, তবে সেই পৃথিবীতে আজ বড় একা সুন্দর দেশ শ্রীলঙ্কা।
এই সম্পর্কিত আরও পড়ুন:

১৯৭৬ সালের ঐতিহাসিক এন্টেবে বিমানবন্দর জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি সেনা কমান্ডার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই ইয়োনাতান নেতানিয়াহুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেছে উগান্ডা। এন্টেবে সামরিক অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কামপালা থেকে প্রায়...
৩ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর ইস্ট বে সংসদীয় আসনের এই বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে ওই আসনের তৎকালীন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
বাড়ির কাজ করে না আনায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্কুলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
৬ ঘণ্টা আগে