শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে তিনি জয়লাভ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট।
উল্লেখ্য, নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান।

কৌতুক এবং এক চরম হতাশা থেকে জন্ম নেওয়া জেন-জি প্রজন্মের এক অভিনব রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) ব্যানারে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী।
৭ মিনিট আগে
তেহরানের পক্ষ থেকে পুনরায় হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হামলার হুমকির মধ্যেই সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম দফার ঐতিহাসিক বৈঠক শেষ হয়েছে।
২৩ মিনিট আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যে তাঁকে শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান...
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও চলমান আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।
১০ ঘণ্টা আগে