মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবশেষে ঘরে ফিরেছেন। অবশ্য সেখানে তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টের মাধ্যমে মাহাথির মোহাম্মদের মুখপাত্র এই নেতার সুস্থতার জন্য শুভকামনা ও প্রার্থনার জন্য জনগণকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জানান, তাঁকে দেখতে যাওয়ার অনুমতি এখনো দেওয়া হয়নি।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। পরে ক্রমে তাঁর অবস্থার উন্নতি হলে নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়ে গত ২ ফেব্রুয়ারি তাঁকে নিজের বাসায় থাকার অনুমতি দেন চিকিৎসকেরা। এর পর ফিজিওথেরাপিসহ অন্য চিকিৎসার জন্য তাঁকে আবার হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়।
জানুয়ারির শুরুতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা হয়। চিকিৎসার পর চিকিৎসকেরা ৯৬ বছর বয়সী এই নেতার সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত করেন।
মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
১ ঘণ্টা আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
৩ ঘণ্টা আগে