
ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন উপকূলের বাসিন্দাদের দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলে সমুদ্রের নিচে ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এই সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূল থেকে প্রায় ২৩ কিলোমিটার (১৪ মাইল) গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইনের উপকূলে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু অংশে জোয়ারের উচ্চতা দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, দক্ষিণ ও মধ্য ফিলিপাইনের উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষদের অবিলম্বে উঁচু স্থানে সরিয়ে নেওয়া উচিত। সংস্থাটি ‘জোরালোভাবে পরামর্শ’ দিয়েছে যে সেসব অঞ্চলে এক মিটারের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সবাই যেন নিরাপদে থাকে, তা নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল, সিভিল ডিফেন্স অফিস, সশস্ত্র বাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সব সংস্থাকে উপকূলীয় এলাকায় দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি জরুরি যোগাযোগব্যবস্থা সক্রিয় করতে ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছি।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ফিলিপাইন থেকে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কিছু স্থাপনা ও সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে।
মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছে, সুনামির প্রথম ঢেউ আঘাত হানার পরও কয়েক ঘণ্টা ধরে আরও ঢেউ আছড়ে পড়তে পারে। উপকূলের আকৃতি, উচ্চতা ও অবস্থান অনুযায়ী ক্ষতির মাত্রা ভিন্ন হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২০ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে