নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি এমন এক স্থান—যেখানে জমে যেতে হবে ঠান্ডায়। শীতের এই রাজ্যেই থাকবে রূপকথার রানি এলসার বরফ প্রাসাদ। ডেনিশ রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘ফ্রোজেন’-এ এলসার চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার পর্দায় দেখা ফ্রোজেন ল্যান্ড এখন বাস্তবেই তৈরি করেছে ওয়াল্ট ডিজনি।
হংকংয়ে অবস্থিত ডিজনিল্যান্ডের ভেতরেই নির্মিত হয়েছে ফ্রোজেন ল্যান্ড। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিসোর্টগুলোতে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার অংশ হিসেবে তৈরি হয়েছে এই বরফ রাজ্য।
এ বিষয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ফ্রোজেন ল্যান্ড। এলসার বরফ প্রাসাদ ছাড়াও এই নগরীতে থাকবে দুটি রাইড। এর মধ্যে একটি রাইডে থাকবে নৌকা ভ্রমণ। সিনেমায় ব্যবহৃত মিউজিকের মাধ্যমে এই ভ্রমণে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের অনুভূতি পাবেন দর্শনার্থীরা। অন্য রাইডটি মূলত বরফের ওপর দিয়ে একটি রোলার কোস্টার ভ্রমণ। রূপকথার রাজ্যে ঘোড়া কিংবা রেইনডিয়ারের সাহায্যে যেসব স্লেজ গাড়ির বর্ণনা পাওয়া যায় তথা ফ্রোজেন সিনেমায় আমরা যে ধরনের স্লেজ দেখি সেই ধরনের বাহনই থাকবে দ্বিতীয় রাইডে।
বরফ রাজ্যে দর্শনার্থীদের জন্য যথারীতি একটি রেস্তোরাঁও থাকবে। এই রেস্তোরাঁয় মূলত নর্ডিক বা শীতপ্রধান স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলোর খাবার সরবরাহ করা হবে।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ে বরফ রাজ্য নির্মাণের মাধ্যমে একটি বড় ধরনের বাজি ধরেছে ডিজনি। টানা ৮ বছর ধরে হংকংয়ের ডিজনিল্যান্ড লোকসানের মধ্যে ছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজনিল্যান্ড পার্কগুলোর মধ্যে হংকংয়ের পার্কটিই সবচেয়ে ছোট। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে পর্যটক টানতে সংগ্রাম করতে হচ্ছে ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষকে। বিশেষ করে, করোনা মহামারির সময় বিপুল ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
এ অবস্থায় কর্তৃপক্ষ আশা করছে, নতুন বরফ রাজ্যে আবারও জমজমাট হয়ে উঠবে হংকং ডিজনি। এই পার্কের ব্যবস্থাপনা পরিচালক মিচেল মরিয়ার্টি বলেন, ‘বিপুল জনপ্রিয় এই থিম (বরফ রাজ্য) বিশ্বজুড়ে হংকং ডিজনিল্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়াবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ছাড়াও বিভিন্ন দেশে থাকা ডিজনিল্যান্ডগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এই পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ বছর ধরে পার্কগুলোতে ৬০ বিলিয়ন ডলার খরচ করবে তারা।

আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৩৯ মিনিট আগে
ব্রিকসের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ২০২৩ সালে আনুষ্ঠানিক আবেদন করলেও এখনো এই জোটের সদস্য হতে পারেনি পাকিস্তান। গত বছর জোটটিতে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে ‘ব্রিকস প্লাস’-এ রূপ নিলেও ভারতের অভ্যন্তরীণ ভেটোর কারণে ইসলামাবাদের আবেদন আটকে রয়েছে...
৪৩ মিনিট আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দীর্ঘ সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। সেখানে দুই দেশের মধ্যে...
২ ঘণ্টা আগে
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলন শুরুর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহায়তা
৩ ঘণ্টা আগে