ইন্দোনেশিয়ার একটি সুমাত্রান ওরাংওটাং তার গালের একটি বড় ক্ষত সারাতে গাছপালা থেকে তৈরি একটি পেস্ট ব্যবহার করে নিজেই নিজের ওষুধ তৈরি করেছে। শুধু তাই নয়, এই ওষুধ ব্যবহার করে কিছুদিনের মধ্যেই ক্ষতটি সে পুরোপুরি সারিয়ে তুলেছে। বিজ্ঞানীরা বলছেন, বন্যপ্রাণীদের ক্ষেত্রে এমন উদাহরণ এই প্রথম দেখা গেছে।
বৃহস্পতিবার সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, রাকুস নামের ওই ওরাংওটাংটি তার গালের ক্ষতের চিকিৎসা করতে আকুর কুনিং নামে একটি গাছে আরোহণ করেছিল। পরে ওই গাছের পাতা চিবিয়ে এবং এর থেকে রস বের করে প্রাণীটি তাঁর মুখের আঘাতে প্রয়োগ করেছে। রস ব্যবহারের একপর্যায়ে পাতার ওই পেস্ট দিয়ে ক্ষতটি সে ঢেকেও দিয়েছিল।
বিজ্ঞানীরা জানিয়েছেন, আকুর কুনিং নামের ওই গাছটি মানুষের সমাজেও কবিরাজি চিকিৎসায় ব্যবহৃত হয়। ঐতিহ্যগতভাবে এই গাছ থেকে তৈরি ওষুধ দিয়ে সাধারণত আমাশয়, ডায়াবেটিস এবং ম্যালেরিয়ার মতো রোগের চিকিৎসায় করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার গুনং লিউসার ন্যাশনাল পার্কে ওরাংওটাংয়ের ওই স্ব-চিকিৎসার ঘটনাটি বিজ্ঞানীরা প্রত্যক্ষ করেছিলেন ২০২২ সালের জুন মাসে। তাদের ধারণা, প্রতিদ্বন্দ্বী কোনো পুরুষ ওরাংওটাংয়ের সঙ্গে লড়াই করেই মারাত্মক আহত হয়েছিল রাকুস।
বিজ্ঞানীরা জানান, বিভিন্ন সময় অন্যান্য বানর প্রজাতিকেও ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন গাছ গিলে, চিবাতে কিংবা ঘষতে দেখা গেছে। তবে ক্ষত সারানোর জন্য এভাবে ওষুধ তৈরি করে সুচিন্তিত চিকিৎসা পদ্ধতির ব্যবহার এর আগে কখনোই দেখা যায়নি।
গবেষক দলটি বিশ্বাস করে, রাকুস জেনেবুঝেই একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে উদ্ভিদটিকে তার ক্ষত চিকিৎসার জন্য ব্যবহার করেছে। ওষুধটি তৈরি করতে প্রতিবারই তার বেশ সময় লেগেছে। রাকুস নিয়ম করে পাতা থেকে বের করা রস প্রতিবার তার গালে সাত মিনিটের জন্য লাগিয়েছে। পরে চিবানো পাতাগুলো তার ক্ষতস্থানে এমনভাবে ঢেকে দিয়েছে যেন এটি পুরোপুরি ঢেকে যায়। পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রতিবারই তার ৩০ মিনিটের বেশি সময় লেগেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো—নিজের তৈরি ওই ওষুধটি রাকুসের ক্ষততে যাদুর মতো কাজ করেছে। গবেষকেরা ওই ক্ষতের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণই দেখেননি। মাত্র পাঁচ দিনের মধ্যে ক্ষতটি বন্ধ হয়ে গিয়েছিল। আর এক মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল রাকুস।
গবেষক দলটির প্রধান লেখক ইসাবেল লাউমার ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব অ্যানিমেল বিহেভিয়ারের একজন পোস্ট-ডক্টরাল গবেষক। তিনি জানান, চিকিৎসার দিনগুলোতে রাকুসকে তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে বিশ্রাম নিতে দেখেছেন। বলা যায়, দিনের অর্ধেকেরও বেশি সময় সে বিশ্রাম নিয়েছে এবং সুস্থ হওয়ার চেষ্টা করেছে।

দক্ষিণ এশিয়ায় কয়েক শতাব্দীর জাতিভেদ ও অস্পৃশ্যতার কলঙ্ক মুছতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে নেপাল। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দলিত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রশাসন। গত মাসে এক গণ-অভ্যুত্থানের...
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের একটি বড় ধরনের আরব উদ্যোগ আটকে দিয়েছে রাশিয়া, চীন এবং ফ্রান্স। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন প্রভাবশালী দেশ তাদের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট এই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে..
১ ঘণ্টা আগে
২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঠিক পাঁচ বছর পর নিজের দেওয়া বিতর্কিত প্রতিশ্রুতি রক্ষা করলেন জেনারেল মিন অং হ্লাইং। তবে এটিকে ‘বেসামরিক শাসন’ বলা হলেও বাস্তবে এটি সেনাতন্ত্রেরই এক নতুন রূপ। সামরিক উর্দি ছেড়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত কিউবাকে সহায়তায় এগিয়ে এসেছে রাশিয়া। কিউবার জ্বালানি সংকট নিরসনে একটি সফল অভিযানের পর এবার দ্বিতীয় তেলবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, কিউবার জন্য দ্বিতীয় কার্গোটি বর্তমানে...
৪ ঘণ্টা আগে