
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের বিচ্ছিন্ন সম্পর্কের বড় বোন ও সিনেটর আইমি মার্কোসের একটি প্রকাশ্য অভিযোগ ঘিরে দেশটির রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। আইমির বক্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয় এবং পরিবারের অন্য সদস্যরা তাঁর অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘দায়িত্বহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সোমবার রাতে ম্যানিলার একটি জনসমাবেশে আইমি মার্কোস দাবি করেন, ছোটবেলা থেকেই তাঁর ভাই মাদক ব্যবহার করছেন এবং বিয়ের পর এই আসক্তি নাকি আরও বেড়েছে। বংবং নামে পরিচিত মার্কোস জুনিয়রের বর্তমান শাসনামলে দুর্নীতি, নীতিনির্ধারণে বিশৃঙ্খলা, জবাবদিহির অভাব—এসবের পেছনে তাঁর কোকেন আসক্তিকেই দায়ী করেছেন আইমি।
আইমি ও বংবং—দুজনই ফিলিপাইনের প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের সন্তান।
সমাবেশটি আয়োজিত হয়েছিল একটি প্রভাবশালী চার্চ গ্রুপের নেতৃত্বে এবং একটি বন্যা–নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রতিবাদে। সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ উপস্থিত ছিলেন। বক্তৃতায় আইমি বলেন, ‘বাবা জীবিত থাকাকালে ওকে দেখভালের দায়িত্ব আমার ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা ভয়াবহ হয়েছে। আমি জানতাম, সে মাদক নিচ্ছে।’
তিনি তাঁর ভাইকে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আমার ভাইকে হারাতে চাই না। মাদকমুক্ত হওয়া এখন খুবই জরুরি।’
এদিকে প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ–বিষয়ক উপসচিব ক্লেয়ার কাস্ত্রো আইমির অভিযোগকে সরাসরি নাকচ করে বলেছেন—এগুলো ‘সম্পূর্ণ মিথ্যা’ এবং সম্ভবত সিনেটে দুর্নীতি নিয়ে চলমান তদন্ত থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আইমিকে অনুরোধ করেন তদন্তে সহযোগিতা করতে এবং দুর্নীতিবাজদের পক্ষ না নিতে।
এবারই প্রথম নয়, বংবং মার্কোসের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এর আগেও উঠেছে। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার আগে তাঁর পক্ষ থেকে দুটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে কোকেন ও মেথামফেটামিন–নেশার জন্য নমুনা পরীক্ষায় তিনি নেগেটিভ বলে উল্লেখ ছিল।
এবারের অভিযোগে নাম এসেছে প্রেসিডেন্টের স্ত্রী এবং তাঁর ছেলে ও প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলনেতা সান্দ্রো মার্কোসেরও। সান্দ্রো অভিযোগগুলোকে ‘বিপজ্জনকভাবে দায়িত্বহীন’ এবং ‘এক মিথ্যার জাল’ বলে উল্লেখ করেছেন।
ফিলিপিনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগের এই ঢেউ উঠেছে এমন সময়, যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে কারাবন্দী আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। স্বচ্ছতার স্বার্থে প্রেসিডেন্ট বংবং মার্কোসকে চুলের ফলিকল পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন দুতার্তের ছেলে ও দাভাও সিটির প্রতিনিধি পাওলো দুতার্তে।

রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ফ্রান্স। ‘ট্যাগর’ নামের জাহাজটি রাশিয়ার একটি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। গত কয়েক মাসে এটি তৃতীয়বারের মতো কোনো নিষেধাজ্ঞাভুক্ত রুশ তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা।
৬ মিনিট আগে
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আজ সোমবার এ তথ্য জানিয়েছে...
২২ মিনিট আগে
পর থেকে ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অন্তত ২০টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি ভেরিফাই...
৩৯ মিনিট আগে
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন কট্টর ডানপন্থী আইনজীবী ও ব্যবসায়ী আবেলার্দো ডি লা অ্যাসপ্রিয়েলা। গতকাল রোববার (৩১ মে) অনুষ্ঠিত ভোটে তিনি মোট ভোটের ৪৩ দশমিক ৭ শতাংশ, অর্থাৎ এক কোটিরও বেশি ভোট পেয়েছেন।
২ ঘণ্টা আগে